আন্তর্জাতিক ডেস্ক : জুরাসিক যুগের দানব আকৃতির এই প্রাণীটিকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তবে কোনোবারই মানুষকে হতাশ করেনি ডাইনোসর। একের পর এক আবিষ্কার হচ্ছে নতুন নতুন প্রজাতির ডাইনোসর। এবার এই তালিকায় আরো একটি নতুন প্রজাতির ডাইনোসর যুক্ত করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা।
এই প্রজাতির নাম দেয়া হয়েছে ‘দ্য সাউদার্ন টাইটান’ বা দক্ষিণাঞ্চলীয় দানব। ২০০৭ সালে আবিষ্কার হয়েছিল এই ডাইনোসরের নিদর্শন। এখন তারা জানিয়েছেন, এটি অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া সবচেয়ে বড় ডাইনোসর ছিল।
এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন স্থানে দানবীয় ডাইনোসরের শরীরের অংশ বা জীবাশ্মের সন্ধান মিলছে। অস্ট্রেলিয়ার এই প্রজাতিটি সবচেয়ে বড় ১৫টি প্রজাতিগুলোর একটি। এটির উচ্চতা ছিল ২১ ফুট এবং এটির দৈর্ঘ্য ছিল প্রায় ১০০ ফুট। সহজ হিসেবে বোঝাতে চাইলে বলা যায়, এ প্রজাতির ডাইনোসরগুলোর আকৃতি ছিল একটি বাস্কেটবলের কোর্টের সমান।
জানা যায়, কুইন্সল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথমবারের মতো এর হাড়ের সন্ধান পান বিজ্ঞানীরা। গত এক দশক ধরে এই হাড় নিয়ে চলেছে বিস্তর গবেষণা। এরপরই বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছেন, এটি আসলে একটি বৃহদাকার ভিন্ন প্রজাতির ডাইনোসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


