Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা প্রদান
জাতীয়

আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা প্রদান

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 9, 2020Updated:September 9, 20202 Mins Read

আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা প্রদান

Advertisement
জুমবাংলা ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ফ্রি টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

মহামারি করোনা ভাইরাসের শুরুতে প্রকৌশলী পরিবারের ৬৩ জন চিকিৎসক নিয়ে ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করে আইইবি। এর পর থেকে সারা দেশে প্রকৌশলীসহ ৬ হাজার ৩৮৪ জনকে টেলিমেডিসিন সেবা প্রদান করে আইইবি’র টেলিমেডিসিন সেবার সঙ্গে যুক্ত চিকিৎসকবৃন্দ।

মঙ্গলবার সন্ধ্যায় অনলাইনে আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা দেয় আইইবি। পরবর্তীতে সম্মাননা স্মারক আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের কাছে পৌঁছে দেয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, আইইবি’র সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী এস এম মনজুরুল হক মঞ্জু, আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু)।

অনুষ্ঠানে আইইবি টেলিমেডিসিন সেবা পরিচালনা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. রনক আহসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন টেলিমেডিসিন সেবা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী কাজী খায়রুল বাসার। টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, মহামারি করোনা ভাইরাসের সময় আইইবি’র ফ্রি টেলিমেডিসিন সেবা সারা দেশের মানুষের কাছে পৌঁছেছে। সারা দেশ থেকে সেবা নিয়েছেন প্রকৌশলীসহ সাধারণ মানুষ। দেশের এই ক্রান্তিকালে প্রকৌশলী এবং চিকিৎসকরা সব সময় কাজ করছে। এর আগে আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকরা দেশের ক্রান্তিলগ্নে দেশের মানুষকে বিনামূল্যে সেবা প্রদানের অনুভূতি ব্যক্ত করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa