Advertisement

জুমবাংলা ডেস্ক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি (ITO Naoki)।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে রাষ্ট্রদূত ইতো নাওকি আইজিপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এসময় তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

যুক্তরাজ্যের রাজনীতিতে ঋষি সুনাকের উত্থান যেভাবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google