Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আইডিবি’র রাজশাহী কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
জাতীয় বিভাগীয় সংবাদ রাজশাহী

আইডিবি’র রাজশাহী কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

By Bhuiyan Md TomalAugust 7, 20242 Mins Read

আইডিবি’র রাজশাহী কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

Advertisement
নিজস্ব প্রতিবেদক :  ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিবি’র রাজশাহীর জেলা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। রাজশাহী নগরীর টুলটুলিপাড়ায় এ কার্যালয় থেকে লুটপাটকারিরা প্রাচীর ও জানালার গ্রীল, দরজা ও পায়খানার প্যান পর্যন্ত নিয়ে গেছেন। সোমবার বিকেল ৪টার দিকে এ হামলা হয়।

সরোজমিন দেখা যায়, বুধবার দুপুরে অনেকে ভিতরে ঢুকে ওয়ারিং থেকে বিদ্যুতের তার নিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, এটা কোন রাজনৈতিক সংগঠন না। আইডিইবির সদস্যরা চাঁদায় কার্যালয়টি পরিচালিত হয়। এই কার্যালয়টি তিলে তিলে গড়ে তোলা হয়েছিল। যেটা ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালিন মাননীয় মেয়র ও এমপি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনু উদ্বোধন করেছিলেন। এখানে সব রাজনৈতিক দলের মতাদর্শের প্রকৌশলীগণ মিলেমিশে কাজ করে। আবার এটা কোন রাজনৈতিক দলও পরিচালনা করে না। এরকম একটা নিরপেক্ষ প্রতিষ্ঠানে হামলা ও লুটতরাজ খুবই দুঃখজনক।

আইডিইবি সুত্রে থেকে জানা যায়, সবমিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি ও লুটপাট হয়েছে। ভাংচুরসহ লুট হয়েছে- ৪০ হাজার টাকা মূল্যের ষ্টেজ বোর্ড, দুই লাখ টাকা মূল্যের ৪০ স্টীলের আর্মড কুশন চেয়ার, ৬টা ৬৫ হাজার টাকা মূল্যের সেক্রেটারিয়েট টেবিল, ২টা ৩৫ হাজার টাকা মূল্যের ফাইল কেবিনেট, ৮০ হাজার টাকা মূল্যের ষ্টীল আলমারী ৪টা, ৩৬ হাজার টাকা মূল্যের ষ্টীল চেয়ার আর্মলেস ১২ টা, ৩৫ হাজার টাকা মূল্যের সোফা ১ সেট, স্টীল সিলিং ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের সিলিং ফ্যান ৩৬ টি , এসি গ্রি ১’৫ টনের যার মূল্য ৮৫ হাজার টাকা, আইপিএস ১টা মূল্য ৩৫০০০ হাজার টাকা।

আরো লুট হয় চার লাখ টাকা মূল্যের ৮টি বড় টেবিল, ১০ লাখ টাকা মূল্যের কম্পিউটার সেট ২২ টি, প্লাস্টিকের চেয়ার হাতলসহ ২৫০ টা যার মূল্য দুই লাখ টাকা, এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২২ টি কম্পিউটার টেবিল, প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের বই, ৫ লাখ টাকার ইন্টেরিয়র ডেকোরেশন সিলিংসহ টিউব লাইট, বাল্ব, সিসিটিভি ক্যামেরা, পর্দা, দেওয়াল ঘড়ি, প্লাস্টিকের চেয়ার হাতল ছাড়া ১০০ টা চেয়ার, মাইক সেট সাউন্ড সিষ্টেম, রোষ্টাম, ওয়াল পার্টিশন গ্যাস, কার্পেট, ফিটিংস, ওয়নার্স বোর্ড, ইউটেনসিল, নষ্ট করেছে দরজা, জানালার কাঁচ, গ্রীল মূল্যবান দাপ্তরিক ফাইল, লেজার বই, ক্যাশবই চেক বই, রশিদ বহি, দলিল দস্তাবেজ গত ৫০ বছরের কাগজপএ সহ আনুষঙ্গিক কাগজপএ। এমনকি তারা ওয়াশরুমের কমোড প্যানও সঙ্গে করে নিয়ে গেছে। এছাড়াও তারা যাওয়ার সময় কার্যালয়ে আগুন ধরিয়ে যায়।

এরআগেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছিলেন, “আমি এই রাজনীতি পছন্দ করি না। সবাইকে এসব কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি করছি।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa