Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আইনজীবীদের সতর্ক করলেন প্রধান বিচারপতি
জাতীয়

আইনজীবীদের সতর্ক করলেন প্রধান বিচারপতি

By Saiful Islamনভেম্বর 30, 20202 Mins Read

ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সতর্ক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, প্রত্যেকের দায়িত্ব আছে। আপনারা আইনজীবী যারা আছেন সবাই মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। যাতে আমরা কেউ আক্রান্ত না হই। তিনি বলেন, একজন আক্রান্ত হওয়া মানে একটি পরিবার আক্রান্ত হওয়া। সুতরাং আমি সবাইকে আহবান জানাবো-বি ভেরি কশাস (খুব সাবধান হতে হবে)। এ করোনার জন্য সবাই খুবই সতর্ক থাকবেন। যাতে আমাদের কারণে অন্যদের মধ্যে করোনা না ছড়ায়।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে আইনজীবীদের উদ্দেশ্যে এ কথা বলেন প্রধান বিচারপতি। নতুন বই দোকান এবং ওকালতনামা সেন্টার উদ্বোধন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

প্রধান বিচারপতি বলেন, ‘করোনার দ্বিতীয় ওয়েভ আসছে বলে সরকার বলেছে। যেমন আমরা প্রথম ওয়েভটা খুব সাফল্যজনকভাবে মোকাবেলা করেছি। আমরা আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় সেকেন্ড যে ওয়েভ যেটা আসতে পারে বলেছে, এটাও আমরা খুব ভালোভাবে মোকাবেলা করবো।

সব ধর্মের মিলিত সংস্কৃতিই বাঙালী সংস্কৃতি

এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের অডিটোরিয়ামে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, সব ধর্মের মিলিত সংস্কৃতিই আমাদের বাঙালী সংস্কৃতি। সাম্প্রদায়িক সম্প্রতি ও সুমহান ঐক্য ও ঐতিহ্য আমাদেরকে ধারণ করতে হবে।

তিনি বলেন, আবহমানকাল থেকে বাংলার প্রকৃতি বিভিন্ন রঙে রঙিন হয়েছে। কালের আবর্তনে প্রতি বছর শরৎকালে শারদীয় দুর্গাপূজা এদেশে উৎযাপিত হয়ে থাকে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব কেবল ধর্মীয় গুরুত্ব বহন করে না, সামাজিক সাংস্কৃতিক দিক থেকেও এর তাৎপর্য অপরিসীম। এটি এখন শুধু নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে আনন্দ উৎসবে শামিল হওয়ার মাধ্যমে এটি সার্বজনীনতা লাভ করেছে।

প্রধান বিচারপতি আরো বলেন, সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধনকে সুদৃঢ় করার জন্য এক অন্যান্য সামাজিক উৎসব। হিন্দু ধর্ম আমাদের শিক্ষা দেয় উদারতা, মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও সহিষ্ণুতা। সব ধর্মের মিলিত সংস্কৃতিই আমাদের বাঙালির সংস্কৃতি। সাম্প্রদায়িক সম্প্রতি ও সুমহান ঐক্য ও ঐতিহ্য আমাদেরকে ধারণ করতে হবে। একই সঙ্গে আমাদের দৃঢ়ভাবে অঙ্গিকার করতে হবে, সকল সংকীর্ণতা, স্বার্থপরতা, উগ্রতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজ ও দেশকে গড়ে তুলতে পারি এবং দেশকে বিশ্বসভায় গৌরবের আসনে প্রতিষ্ঠা করতে পারি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুন 10, 2026
ঋণ

বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

জুন 10, 2026
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

জুন 9, 2026
Latest News
ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

ঋণ

বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa