Advertisement

স্পোর্টস ডেস্ক: ভারত—পাকিস্তান, দুই দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আলোচনা-সমালোচনা করে থাকেন তিনি। আবার কখনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনও কর্তাকে নিয়েও সমালোচনা শুরু করেন পাক সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।

নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে একাধিকবার কথা বলেছেন তিনি। আর বেশি কথা বলার জন্য তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন পিসিবির আইনজীবী।

অতিরিক্ত সমালোচনা করা কারণে সম্প্রতি, শোয়েবের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইনী উপদেষ্টা তোফাজ্জল রিজভী। এমনকী ক্রিমিনাল কেস পর্যন্ত দায়ের করেছেন তিনি। তবে তাতে আখতার দমেননি। তিনি উল্টে বাউন্সার দিয়েছেন।

সামাজিক মাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, তোফাজ্জল রিজভীর কাছ থেকে আমি আইনি নোটিশ পেয়েছি। পুরোপুরি মিথ্যা এবং মনগড়া কথার উপর ভিত্তি করে সাজানো সেই নোটিশ। এই নিয়ে আমার আইনজীবী সালমান কে নিয়াজির সঙ্গে কথা বলেছি। তিনি জবাব দিয়ে দেবেন। আমি তোফাজ্জল রিজভীর অযোগ্যতা এবং অসন্তোষজনক পারফরমান্স নিয়ে কথা বলেছিলাম। আর এই বিষয়ে যা যা বলেছি তা থেকে মোটেও সরে দাঁড়াব না।

প্রসঙ্গত, পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল ফিক্সিং প্রস্তাব পাওয়ার পরও সেই তথ্য পিসিবিকে জানাননি। সেই অপরাধে তার খেলার ব্যাপারে তিন বছরের নিষেধাজ্ঞা জারি করেছে পিসিবি। এর পরই পিসিবির আইনি উপদেষ্টা দলকে পুরোপুরি অযোগ্য বলেছিলেন আখতার।

পিসিবির দাবি, আখতারের বলা কথা অসম্মানজনক ও অনুপযুক্ত। এক বিবৃতিতে পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে, লিগ্যাল টিম এবং লিগ্যাল এডভাইজর সম্পর্কে শোয়েব আখতার যেসব মন্তব্য করেছেন তাতে আমরা হতাশ। শোয়েব আখতার যে ভাষা ব্যবহার করেছেন তা অসম্মানজনক। কোনও সভ্য সমাজে এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.