Advertisement

স্পোর্টস ডেস্ক: নিউ জ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, বিশ্বের শ্রেষ্ঠ ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তার মতে, এত উচ্চ মানের প্রতিদ্বন্দ্বিতা অন্য কোনও দেশের ঘরোয়া ক্রিকেটে দেখা যায় না।

করোনাভাইরাসের কারণে স্থগিত রয়েছে এ বছরের আইপিএল। পরিস্থিতির উন্নতি হলে প্রতিযোগিতা আয়োজন করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে চেষ্টা অব্যাহত।

এদিকে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করে থাকেন কিউই অধিনায়ক। বিশ্বের শ্রেষ্ঠ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বন্ধ থাকায় তার অভাব অনুভবও করছেন উইলিয়ামসন।

সোমবার (২৯ জুন) ইনস্টাগ্রামে এক আলাপচারিতায় ভারতীয় অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে নিউ জ়িল্যান্ডের অধিনায়ক বলেছেন, বিশ্বের শ্রেষ্ঠ ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা অবশ্যই আইপিএল। শুরুতে শুধু দেখার জন্যই উত্তেজিত হয়ে থাকতাম। এর পর যখন মাঠে খেলার সুযোগ পেলাম, তখন এটা আমার কাছে বড় একটা সুযোগ মনে হয়েছে।

তিনি বলেন, ভারতে ক্রিকেটের প্রতি দারুণ ভালবাসা লক্ষ্য করেছি। সেই কারণেই আইপিএল এত জনপ্রিয়। এই প্রতিযোগিতায় খুবই উচ্চমানের ক্রিকেট দেখা যায়। আইপিএল শুরু হওয়ার পর থেকে বহু দেশ নিজেদের ক্রিকেট লিগ শুরু করেছে।

আইপিএলের কোনও দলকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে নিউ জ়িল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে।

অশ্বিনকে এর ব্যাখ্যা দিতে গিয়ে উইলিয়ামসন বলেন, সানরাইজার্সকে নেতৃত্ব দিতে শুরু করার সময় বুঝতে পারছিলাম না, কী আশা করা উচিত। অন্য দেশে এসে অন্য সংস্কৃতির মধ্যে নিজেকে মানিয়ে নিতে হয়েছে। প্রত্যেকের কথা শোনার চেষ্টা করতাম। ভারতীয় ক্রিকেটাররা কীভাবে খেলাটাকে দেখে, সেটাও বোঝার চেষ্টা করেছি। দেশকে নেতৃত্ব দেওয়া আর সানরাইজার্সকে নেতৃত্ব দেওয়া সম্পুর্ন আলাদা।

আইপিএলে এখনও পর্যন্ত ৪১টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। তার রান সংখ্যা ১৩০২। এবার যদি আইপিএল হয়, তবে সানরাইজার্সকে আর নেতৃত্ব দিবেন না তিনি। কেননা অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে ফের অধিনায়ক করা হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের।

আর এ নিয়ে উইলিয়ামসন বলছেন, হায়দ্রাবাদ দলের প্রত্যেকে খুব ভাল। সাপোর্ট স্টাফ থেকে কোচ, ক্রিকেটাররা সব সময় পাশে থাকার চেষ্টা করে। এ রকম একটা পরিবেশে খেলার মজাই আলাদা। আশা করি, ওয়ার্নারও দারুণ ভাবে এই দলকে নেতৃত্ব দেবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.