Advertisement
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) বিশ্বের জনপ্রিয় দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হগ। আধুনিক ক্রিকেটে এই দুটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বেশি প্রভাব ফেলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের একজন ব্যবহারকারী ব্র্যাড হগের কাছে জানতে চান পিএসএল এবং আইপিএল এ দুটি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যে কোনটি সবচেয়ে বেশি জনপ্রিয়। রি টুইটে হগ বলেন, জনপ্রিয়তার দিক থেকে আইপিএল দশ পেলে পিএসএল পাবে নয়।

অস্ট্রেলিয়ার হয়ে ১২৩টি ওয়ানডে, ১৫টি টি-টোয়েন্টি আর ৭টি টেস্ট ম্যাচ খেলে ১৮০ উইকেটে শিকার করা এ চায়নাম্যান বোলার আরও বলেন, প্রতিবেশী দুই দেশ তথা ভারত-পাকিস্তানে ক্রিকেট অনেক জনপ্রিয়। ক্রিকেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভালোবাসা ও আবেগ রয়েছে। তাছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ দর্শকদের মধ্যে সব সময়ই উত্তেজনা তৈরি করে। উভয় দলের সিরিজ দেখার জন্য ক্রিকেটপ্রিয় মানুষ এখনও উন্মুখ হয়ে আছেন।

প্রসঙ্গত, সীমান্ত সমস্যার কারণে ২০০৯ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ইভেন্ট ছাড়া ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের দেখা সাক্ষাৎ নেই অনেক দিন হলো। কিন্তু উভয় দেশের ক্রিকেটপ্রিয় মানুষ এখনও অধীর আগ্রহে বসে আছেন প্রতিবেশী দুই দেশের খেলা দেখার জন্য। কারণ ভারত-পাকিস্তানের ম্যাচে উত্তেজনা থাকে ম্যাচের শেষ বল পর্যন্ত।

সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.