Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইপিএলে এবারই প্রথম হলো এমনটা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইপিএলে এবারই প্রথম হলো এমনটা

By জুমবাংলা নিউজ ডেস্কMay 19, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরের আগে আয়োজিত হয়েছে আরও ১৪টি আসর। সেখানে সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। এ দলদুটিই জিতেছে ৯টি শিরোপা। যার মধ্যে মুম্বাইয়ের সর্বোচ্চ ৫টি। এরপর তৃতীয় সফল দল কলকাতা নাইট রাইডার্সের আছে ২টি শিরোপা। অথচ এই সফল তিনটি দল এবার আইপিএলের নকআউট পর্বে উঠতে ব্যর্থ।

আইপিএলে এবারই প্রথম হলো এমনটা

Advertisement

এর আগের ১৪টি আসরের প্রতিটি আসরেই এ তিন দল থেকে কোনো না কোনো দল নকআউট পর্বে খেলেছে। শিরোপাই গেছে তাদের ঘরে ১১টি। কিন্তু এবারের আইপিএলে শুরু থেকেই নানা চমক। আগের শিরোপা জয়ী দলগুলো মধ্যে রাজস্থান রয়্যালসই কিছুটা ভালো অবস্থানে আছে। যদিও ১৩ রাউন্ড শেষে এখনও নিশ্চিত নয় তাদের নকআউট পর্ব। এছাড়া কাগজে কলমে টিকে থাকলেও আরেক শিরোপা পাওয়া দল সানরাইজার্স হায়দারাবাদের বিদায় এক প্রকার নিশ্চিত।

এবারের আসরের শুরু থেকেই টানা হারতে থাকে মুম্বাই ও চেন্নাই। যেন কে শেষ অবস্থানে থাকবে তাই নিয়েই লড়াই। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের শেষ দুটি অবস্থানেই আছে তারা। চেন্নাইয়ের সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে মুম্বাই পয়েন্ট পেয়েছে ৬। যদিও আসরে এখনও একটি করে ম্যাচ বাকি তাদের। তবে সে ম্যাচগুলোতে জিতলেও তাদের অবস্থানের পরিবর্তন হবে না। সেক্ষেত্রে হয়তো নিজেদের শেষ দুটি অবস্থানের বদল হতে পারে।

আগের দিন লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে কলকাতার হারে এ ব্যাপারটি নিশ্চিত হয়। জমজমাট ম্যাচে কলকাতাকে ২ রানে হারিয়ে সেরা দুইয়ের পথে অনেকটাই এগিয়ে গেল লখনউ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বিনা উইকেটে করে ২১০ রান। লক্ষ্য তাড়ায় ৮ উইকেটে হারিয়ে ২০৮ রান করে কলকাতা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

July 12, 2026
স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

July 12, 2026
রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

July 12, 2026

Latest News

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

মেসির বার্তা

এই দল কখনো বিশ্বাস হারায় না, সুইজারল্যান্ডকে হারিয়ে মেসির বার্তা

আর্জেন্টিনার কোচ

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা

সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা: তারকারা কী বললেন

Messi

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো : মেসি

রেফারিকে মেসি

রেফারিকে মেসির কড়া বার্তা: আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa