Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইপিএলে দল পেলেন না বিশ্বকাপজয়ী দুই অধিনায়ক
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইপিএলে দল পেলেন না বিশ্বকাপজয়ী দুই অধিনায়ক

By Saiful IslamFebruary 13, 20221 Min Read

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়োইন মরগ্যান ও অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের প্রতি আইপিএলের কোনো দল আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রীত রয়ে গেলেন এই দুই তারকা কিক্রেটার।
আইপিএলে দল পেলেন না বিশ্বকাপজয়ী দুই অধিনায়ক

Advertisement

আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে দেন ইয়োইন মরগ্যান। তার নেতৃত্বে রানার্স-আপ হয়েছিল কলকাতা। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স আর নেতৃত্বে মরগ্যান পাস মার্ক পাননি। চারদিকে শুরু হয়েছিল সমালোচনা।

চরম রান খরায় থাকা এই বাঁহাতি ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপেও রানের দেখা পাননি। এতেই আইপিএল নিলামে তার কপাল পুড়ল।

পঞ্চদশ আইপিএলের চলতি নিলামে মরগ্যানের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। তার ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। দলের পুরনো সদস্যদের পুনরায় ফেরাতে নাইট রাইডার্সের বেশ আগ্রহ দেখা গিয়েছিল।

তবে দিনেশ কার্তিক কিংবা মরগ্যানকে নিয়ে তাদের কোনো ভাবনা ছিল না। অনেকেই মনে করছেন, বিশ্বকাপজয়ী ইয়ন মরগ্যানের আইপিএল ক্যারিয়ার কি এ যাত্রায় শেষ হয়ে গেল?

এ ছাড়া অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের বেলাতেও কোনো দল আগ্রহ দেখায়নি। তার বেস প্রাইসও ছিল দেড় কোটি রুপি। আইপিএলের গত নিলামেও তিনি অবিক্রীত ছিলেন। এবার নতুন দুটি দল যুক্ত হওয়ায় আশা ছিল সুযোগ পাওয়ার। কিন্তু অস্ট্রেলিয়ার রঙিন পোশাকের অধিনায়ক এ যাত্রাতেও অবিক্রীত থেকে গেলেন।

আইপিএলের নিলামে দ্বিতীয় দিনেও সাকিবের জন্য দু:সংবাদ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

July 14, 2026
WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

July 14, 2026
বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

July 13, 2026

Latest News

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

আর্জেন্টিনা

আর্জেন্টিনা কী বাড়তি সুবিধা পাচ্ছে, স্পষ্ট করল ভিএআরের পরিসংখ্যান

চোরের দলের ফুটবল খেলা কবে

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa