
বাংলাদেশের দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান আইপিএলের ১৩তম আসরের নিলাম থেকে নাম সরিয়ে নিয়েছেন। বাংলাদেশ থেকে মাত্র ৬ জন ক্রিকেটার শেষপর্যন্ত খেলার আগ্রহ প্রকাশ করলেও নীরব ছিলেন মিস্টার ডিপেন্ডেবল।
আইপিএলে প্লেয়ার ড্রাফটে নাম লিখানো ছয় ক্রিকেটার হলেন: তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহিম, সৌম্য সরকার, মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।
এবার ড্রাফটে মোট ৯৭১ জন ক্রিকেটারের নাম উঠবে। এর মধ্যে ভারতের ক্রিকেটার রয়েছেন ৭১৩ জন। বাকি ২৫৮ জন বিদেশি ক্রিকেটার।
উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



