Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইসিসি’র বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

আইসিসি’র বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 19, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: গেল বছরটা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের দারুণ কেটেছে। গেল বছর দারুণ বোলিংয়ে ঘোল খাইয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের। তারই স্বীকৃতি মিলল আজ বুধবার (১৯ জানুয়ারি)। আইসিসি’র বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা হয়েছে মুস্তাফিজের। এ তালিকায় একমাত্র বাংলাদেশি তিনিই।

আইসিসি’র বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ
ফাইল ছবি
Advertisement

দারুণ বৈচিত্র্য আর গতির হেরফেরে গেল বছর টি-টোয়েন্টি আঙিনায় দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মুস্তাফিজ। ইনিংসের শুরু ও শেষের দিকের আগুনে বোলিংয়ে তিনি তুলে নিয়েছেন ২৮ উইকেট। ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে উইকেট নেন তিনি।

তার দুর্বোধ্য বোলিং ব্যাটারদের ভুগিয়েছে বেশ। এর প্রমাণ মিলছে তার ইকোনমি রেটে। কিপটে বোলিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি দিয়েছেন ওভারপ্রতি ৭ রান।

এমন নৈপুণ্যের কারণেই তিনি জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। তবে তিনি ছাড়া বাংলাদেশের আর কেউ অবশ্য এই তালিকায় স্থান পাননি।

বাংলাদেশি অন্য খেলোয়াড়রা অবশ্য ভারত থেকে সান্ত্বনা খুঁজতে পারেন। ভারতীয় দল থেকে একজন ক্রিকেটারেরও জায়গা হয়নি এই তালিকায়!

চমকের শেষ এখানেই নয়। তালিকায় আরেক চমক হিসেবে এসেছে গেল বছর বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের সংখ্যা। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতলেও আইসিসির বর্ষসেরা দলে আছেন কেবল দুই অজি ক্রিকেটার। তারা হলেন- মিচেল মার্শ ও জশ হেইজেলউড।

অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের। সেই পাকিস্তান দল থেকেই সবচেয়ে বেশি ৩ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরার তালিকায়! অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জায়গা পেয়েছেন দলটির পেসার শাহিন শাহ আফ্রিদি।

চমক আছে আরও! গেল বছর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকার তিন জন খেলোয়াড় আছেন এখানে। সেই তিনজন হলেন- এইডেন মার্করাম, ডেভিড মিলার ও তাবরাইজ শামসি। এছাড়া আইসিসির বর্ষসেরা একাদশে আছেন ইংল্যান্ডের ব্যাটার জস বাটলার ও লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে বিশ্বকাপ ফাইনালিস্ট নিউজিল্যান্ড দল থেকে একজনও জায়গা পাননি আাইসিসি বর্ষসেরার এই তালিকায়।

এক নজরে আইসিসি’র বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হেইজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান ও শাহিন শাহ আফ্রিদি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

July 13, 2026
ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

July 13, 2026
হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

July 13, 2026

Latest News

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

আর্জেন্টিনা

আর্জেন্টিনা কী বাড়তি সুবিধা পাচ্ছে, স্পষ্ট করল ভিএআরের পরিসংখ্যান

চোরের দলের ফুটবল খেলা কবে

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa