Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা আইসিসির বিতর্কিত ‘সফট সিগন্যাল’ আইন বাতিলের দাবি অনেকদিনের
খেলাধুলা

আইসিসির বিতর্কিত ‘সফট সিগন্যাল’ আইন বাতিলের দাবি অনেকদিনের

By Shamim Rezaজুন 24, 20192 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক : আইসিসির বিতর্কিত আইনগুলোর অন্যতম হলো ‘সফট সিগন্যাল’। এই আইনের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটসম্যানদের ভূগতে হয়। যে কারণে অনেক আগে থেকেই এই আইনটি বাতিলের দাবি জানিয়ে আসছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে লিটন দাস এই আইনের শিকার হয়েছেন বলে দাবি করছে ক্রিকেটাঙ্গন। মাঠের আম্পায়ারদের সফট সিগন্যালের ওপর ভিত্তি করে লিটনকে আউটই দিয়ে দিলেন থার্ড আম্পায়ার আলিম দার!

‘সফট সিগন্যাল’ আইনটি কী? নতুন নিয়ম অনুযায়ী, কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থাকলে থার্ড আম্পায়ারের দ্বারস্থ হবেন ফিল্ড আম্পায়ারদ্বয়। কিন্তু তার আগে নিজেদের মতামত জানাবেন সফট সিগন্যালের মাধ্যমে। থার্ড আম্পায়ার যদি রিপ্লে দেখে পুরোপুরি নিশ্চিত হতে পারেন যে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ভুল, কেবল তখনই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন। কিন্তু যদি থার্ড আম্পায়ার পুরোপুরি নিশ্চিত হতে না পারেন, সে ক্ষেত্রে মাঠের আম্পায়ারদের দেওয়া সফট সিগন্যালের সিদ্ধান্তই বহাল থাকবে।

এখন কোনো কারণে থার্ড আম্পায়ার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন; তবে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হলেও তা কার্যকর হবে! গতকাল দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচের হারিস সোহেলকে ‘নট-আউট’ ঘোষণা করা হয়েছিল এই সফট সিগন্যালের কারণেই। ম্যাচের মাঝেই হরভজন সিং টুইট করে ক্ষোভ জানান, ‘ থার্ড আম্পায়ারই যদি সিদ্ধান্ত নেবেন, তাহলে আর মাঠ থেকে সফট সিগন্যাল দেওয়ার দরকার কী? সিদ্ধান্তটা থার্ড আম্পায়ারকেই নিতে দেওয়া হোক!’

আরেক ভারতীয় স্পিনার মুরালি কার্তিক আরো ক্ষেপে গিয়ে লিখেছেন, ‘এমন অনেক ক্যাচ দেখেছি, যেগুলোতে সফট সিগন্যাল আউট দেওয়া হয়েছিল। অথচ এখানে প্রথম দেখাতেই আউট মনে হওয়ার পরেও আম্পায়ার সফট সিগন্যাল দিলেন নট আউট। থার্ড আম্পায়ার কেন সিদ্ধান্ত বদলাতে পারেন না? অদ্ভুত!’

শুধু এখানেই শেষ নয়, গত বছর সিডনিতে অনুষ্ঠিত এক ওয়ানডে ম্যাচের পর এই আইন বাতিলের দাবি জানিয়েছিলেন বিতর্কিত আউটের শিকার হওয়া অজি সুপারস্টার স্টিভেন স্মিথ। তিনি বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এই নিয়ম সমর্থন করি না। এই নিয়মের কারণে মাঠের সিদ্ধান্ত পাল্টানো কঠিন হয়ে পড়েছে। ফিল্ডার একটু আত্মবিশ্বাসের সঙ্গে উদযাপন শুরু করলেই ফিল্ড আম্পায়াররা আউট দিয়ে দিচ্ছেন। আর সন্দেহ থাকলে দিচ্ছেন নট-আউট! যে কারণে থার্ড আম্পায়ারের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। আমি চাই, সিদ্ধান্ত নেওয়ার অধিকার থার্ড আম্পায়ারের কাছেই থাক।’

আজ মুজিব-উর-রহমানের বলে শর্ট কাভার থেকে লিটন দাসের ‘ক্যাচ’ নেন হাশমতউল্লাহ শহিদি। ফিল্ড আম্পায়ার নিশ্চিত না হয়ে আউটের ‘সফট সিগন্যাল’ দেন। ডাকা হয় তৃতীয় আম্পায়ার। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি শহিদির হাত ছুয়ে মাটি স্পর্শ করেছে। অনেকক্ষণ ধরে দেখার পরেও টিভি আম্পায়ার নিশ্চিত হতে পারছিলেন না, এটি আউট কিনা। এক্ষেত্রে ‘বেনিফিট অব ডাউট’ সবসময় ব্যাটসম্যানের পক্ষেই যায়। কিন্তু শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার লিটনকে আউট ঘোষণা করেন। জয় হয় সফট সিগন্যালের!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

জুন 12, 2026
বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

জুন 12, 2026
Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

জুন 12, 2026
Latest News
বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

Football

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনা-জার্মানির কয়টি করে

ডিআর কঙ্গো

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করে অবশেষে বিশ্বকাপ মঞ্চে ডিআর কঙ্গো

কোর্তোয়া

বিশ্বকাপের পর অবসর ভাবছেন বেলজিয়ামের কোর্তোয়া

আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট মার্তিনেস

ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa