Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করছে বিএনপি: চরমোনাই পীর
রাজনীতি

আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করছে বিএনপি: চরমোনাই পীর

By Bhuiyan Md Tomalডিসেম্বর 21, 2024Updated:ডিসেম্বর 21, 20242 Mins Read

আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করছে বিএনপি: চরমোনাই পীর

Advertisement
জুমবাংলা ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি। তারা হয়তো ভুলে গেছে আওয়ামী লীগের জুলুম ও নির্যাতনের কথা। ক্ষমতায় যাওয়ার জন্য আজ বিএনপি অন্ধ হয়ে গেছে। কিন্তু দেশের মানুষ আর আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে মেনে নিবে না।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট কালেক্টর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ ভারতের দালাল ছিলো না। আওয়ামী লীগ ছিলো ভারতের সরকার। আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে গেলে তাকে মুখ্যমন্ত্রী বলে সম্মোধন করেছেন। যে কারণে আজ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, আমরা যখন সংখ্যালঘুরাদের নিরাপত্তায় পাহারাদার ছিলাম তখন একটি দল দখলে ব্যস্ত ছিলো। সে কারণে আগামীতে ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, শেখ হাসিনা বলে ভারতকে যা দিয়ে তা ভারত ভুলবে না। কিন্তু আমাদের প্রশ্ন তিনি ভারতের কাছ থেকে কি নিয়ে এসেছে? আমরাই ভারতের প্রতিটি যড়ষন্ত্রের প্রতিবাদ করেছি।

তিনি আরও বলেন, দেশে সকল ইসলামী দলকে একজোট হয়ে কাজ করতে হবে। যেন আগামী নির্বাচনে ইসলাম সরকার প্রতিষ্ঠিত হয়।

চরমনোই পীর বলেন, ফ্যাসিবাদ মাফিয়াতন্ত্রমুক্ত দেশগঠনে রাসুলের সিরাত অনুসরণ অপরিহার্য। রাসুল (সা.) এর সিরাত থেকে দূরে থাকার ফলে ফ্যাসিবাদ, বৈষম্য, বেইনসাফ ও কায়েমি স্বার্থবাদগোষ্ঠী আমাদের ওপর চেপে বসেছে।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা কী ভালো আছে? সারা দেশে হিন্দুদের জানমালে কোনো আঘাত না আসে, এ জন্য আমরা কাজ করেছিলাম। সর্বপ্রথম আমরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি। এটাই ইসলাম আমাদের শিখিয়েছে।

তিনি আরও বলেন, আমরা কখনওই পরগাছা হবো না। ক্ষমতায় গিয়ে আমাদের ব্যবহার করবে তা হবে না। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই সজাগ থাকতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা সভাপতি হাফেজ আজহারুল ইসলামের সভাপতিত্বে বিষয় অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ‌্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস‌্য মুফতী আব্দুর রহমান কাসেমী ও শায়খুল হাদিস মুফতী ফজলুল করীম শাহারিয়া।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026
জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

জুন 19, 2026
সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

জুন 18, 2026
Latest News
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

BNP

বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa