
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা ভারতকে অনুরোধ করবো, আপনারা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখুন। কোনো রাজনৈতিক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখবেন না।
তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এটি মনে রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে সবসময় শ্রদ্ধা জানাতে হবে। আমরাও ভারতের সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানাই।
সরকার ষড়যন্ত্র প্রতিরোধে কাজ করছে জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই সভাপতি বলেন, সরকার কাজ করছে। তাদের সফলতা কামনা করি। তবে যত তাড়াতাড়ি নির্বাচিত ও জনপ্রতিনিধির সরকার হবে, তত তাড়াতাড়ি ষড়যন্ত্র কমে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



