Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আওয়ামী লীগের কাউন্সিলে যুগোপযোগী নেতৃত্ব আসবে : দীপু মনি
জাতীয় রাজনীতি

আওয়ামী লীগের কাউন্সিলে যুগোপযোগী নেতৃত্ব আসবে : দীপু মনি

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 7, 20192 Mins Read
দীপু মনি
ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দলের গতিশীলতাকে বজায় রেখে বাংলাদেশের মানুষকে অভিষ্ঠ লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ নিরন্তর কাজ করছে।

আজ শনিবার দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। স্বাধীনতা, ভাষার অধিকার, গণতন্ত্রের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে দলটি। এবার কাউন্সিলে নবীন-প্রবীণ মিলিয়ে যুগোপযোগী নেতৃত্ব আমরা নিয়ে আসবো। এবারও প্রবীণের অভিজ্ঞতা আর নবীণের শক্তি ও সাহস সবকিছুকে মিলিয়ে অত্যন্ত ভালো একটি নেতৃত্ব পাবে দেশের মানুষ।’

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্নীতির যে তথ্য উপাত্ত আমাদের কাছে জমা দিয়েছেন সেটি দেখা হচ্ছে। সেগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে জমা দেওয়া হয়েছে। ইউজিসি সেটা দেখে যথাযথ ব্যবস্থা নেবেন এবং নিশ্চয়ই তারা একটি ফ্যাক্ট ফাইন্ডিয়েংর ব্যবস্থা করবেন।’

Advertisement

অনুষ্ঠানের শুরুতে সিআরপির প্রতিবন্ধীদের মাঝে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন শিক্ষামন্ত্রী। এছাড়া সিআরপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিআরপির কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিআরপিতে চলছে ৫ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন।

সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভেলরী এ টেইলর, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধি সুরক্ষা ট্রাস্ট-এর সভাপতি ডা. গোলাম রাব্বানি, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবিরসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন। সূত্র:বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa