Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি ‘আওয়ামী লীগের সঙ্গে জি কে শামীমের কোনো ধরনের সংশ্লিষ্টতাই নেই’
অপরাধ-দুর্নীতি জাতীয় রাজনীতি স্লাইডার

‘আওয়ামী লীগের সঙ্গে জি কে শামীমের কোনো ধরনের সংশ্লিষ্টতাই নেই’

By Hasan MajorSeptember 21, 2019Updated:September 21, 20192 Mins Read
জি কে শামীম
জি কে শামীম
Advertisement

জুমবাংলা ডেস্ক: চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে গ্রেফতার হওয়া জি কে শামীমের নাম দলের কোনো কমিটিতে নেই বলে জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক পরিচয় দিয়ে জি কে শামীমের নানা অপকর্ম চালানোর খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য দিয়েছে ক্ষমতাসীন দলটি।

শুক্রবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলা কিংবা মহানগর আওয়ামী লীগের তালিকায় জি কে শামীম নামের কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। ২০১৭ সালের ১০ আগস্ট অনুমোদিত নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুলিপি দেখিয়ে তিনি বলেন, এখানে জি কে শামীম নামে কেউ নেই। তাই আওয়ামী লীগের সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতাই নেই।

বিপ্লব বড়ুয়া বলেন, জি কে শামীমকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য খবর পরিবেশিত হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য সত্য নয়। দলের ভাবমূর্তি নষ্ট হয়– এমন কোনো তথ্য প্রকাশের আগে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধও জানান তিনি।

‘টেন্ডার শামীম’ নামে পরিচিত জি কে শামীম শুক্রবার দুপুরে র‌্যাবের অভিযানে রাজধানীর নিকেতনের নিজ অফিস থেকে বিপুল পরিমাণ অর্থ, মদ ও অস্ত্রসহ গ্রেফতার হন। শামীমের সঙ্গে তার সাত দেহরক্ষীকেও গ্রেফতার করা হয়েছে।

জি কে শামীম এক সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বিএনপি নেতা মির্জা আব্বাসের ডান হাত ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোল পাল্টে যুবদল ছেড়ে যুবলীগের দিকে ভেড়েন। পরে নিজেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি পরিচয় দিতে শুরু করেন। ক্ষমতাসীন দলের পরিচয়ে সরকারি কাজের টেন্ডার বাগিয়ে নিতেন তিনি। ছয়-সাতজন অস্ত্রধারী দেহরক্ষী নিয়ে চলতে শুরু করায় আলোচনা-সমালোচনাও হয় তাকে নিয়ে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa