Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আওয়ামী লীগের সামনে অনেক কাজ বাকি : কাদের
জাতীয় রাজনীতি

আওয়ামী লীগের সামনে অনেক কাজ বাকি : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 21, 2019Updated:ডিসেম্বর 21, 20192 Mins Read
কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের সামনে অনেক কাজ বাকি। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলায় এক হয়ে কাজ করতে হবে। টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজ শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাউন্সিল অধিবেশন পরবর্তী এই সংবাদ সম্মেলনের শুরুতেই নতুন কমিটিতে স্থান পাওয়া নেতাদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনি ইশতেহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের কাছে তিনি অঙ্গিকার করেছেন, প্রত্যেক পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি আমরা পূরণ করবো। এগুলো আমাদের সামনে চ্যালেঞ্জ।’ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরও গতীশীল করতে কাজ করে যাব জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল ফোকাস হলো-মুজিব বর্ষের বিশাল প্রোগ্রাম সঠিকভাবে বাস্তবায়ন করা। এটা আমাদের একটা বিরাট দায়িত্ব। এছাড়া ভিশন-২০২১ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নও আমাদের চ্যালেঞ্জের মধ্যে পড়ে।

দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সভাপতি শেখ হাসিনা ও দলের কাউন্সিলরসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমাকে টানা দ্বিতীয়বার দায়িত্ব দিলেও শেখ হাসিনা এ নিয়ে নবমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আওয়ামী লীগের শেখ হাসিনা অপরিহার্য।

আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, আমরা একটি গণতান্ত্রিক দল। কাউন্সিলেও সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আপনারা লক্ষ করেছেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাবের পর নির্বাচন কমিশন তিন তিন বার কাউন্সিলরদের বলেছেন, আর কোনো প্রস্তাব আছে কি না। প্রস্তাব না থাকায় কমিশন আমাদের বিনা প্রতিদ্বিন্ডিতায় নির্বাচিত ঘোষণা করেছে।

পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর কাউন্সিলররাই তাকে বাকি কমিটি, উপদেষ্টা কমিটি ও স্থানীয় সরকার বোর্ড নির্বাচনের দায়িত্ব দিয়েছেন। পরে সভাপতিমন্ডলীর সদস্যসহ কমিটির বেশিরভাগ সদস্যের নাম ঘোষণা করেছেন সভাপতি। এখনো কিছু কিছু পদ খালি আছে। আমরা আশা করছি, দুয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কাজ শেষ করে আমরা সবাইকে নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করব।

এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নহার লাইলী, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa