Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আওয়ামী লীগ জনগণের পাশে আছে এবং থাকবে : মেয়র তাপস
জাতীয়

আওয়ামী লীগ জনগণের পাশে আছে এবং থাকবে : মেয়র তাপস

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 17, 20212 Mins Read
ব্যারিস্টার তাপস
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।

আজ দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের দরিদ্র ও করোনায় কর্মহীন হয়ে পড়া ২ হাজার ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং সাবেক মন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলামের যৌথ উদ্যোগে কামরাঙ্গীরচরের আলহেরা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি বিশেষমাত্রায় সহানুভূতিশীল। তাঁর নির্দেশে সারাদেশে আওয়ামী লীগ দরিদ্র, অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন। জনগণকে করোনার এই সংকটকালে নানাভাবে সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে। কারণ, আওয়ামী লীগ মানুষের পাশে থেকে এ দেশের মানুষকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যেতে বদ্ধপরিকর। তাই, আওয়ামী লীগ সবসময় এদেশের মানুষের পাশে ছিল, পাশে আছে এবং আগামী দিনেও পাশে থাকবে।’

তিনি বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া এবং অসহায় মানুষের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্পোরেশনকে বরাদ্দ দিয়েছেন। সেই বরাদ্দের সাথে যুক্ত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  মো. কামরুল ইসলাম। ফলে সহযোগিতার কলেবর আরও বিস্তৃত হয়েছে।

সাবেক মন্ত্রী মো. কামরুল ইসলাম অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে বলেন, ‘করোনা মহামারির বর্তমান প্রেক্ষাপটে আমি দীর্ঘদিন ধরে কামরাঙ্গীরচরের অসহায় লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। এই এলাকার জনগণকে সহযোগিতার লক্ষ্যে কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এগিয়ে আসায় আমিও তার সাথে সংযুক্ত হলাম। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।’

খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি আলু ও আধা কেজি মশুরের ডাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইদুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শেফালী আক্তার, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম সরকার এবং ৫৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুর রশীদ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa