Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আওয়ামী লীগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায় : কাদের
জাতীয় রাজনীতি

আওয়ামী লীগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায় : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 6, 2020Updated:জানুয়ারি 6, 20202 Mins Read
কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়, হেরে গেলে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়বে না। তবে বিএনপির নিশ্চিত পরাজয়ের মুখে ইভিএম এর বিরুদ্ধে আবোল-তাবোল বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।

ওবায়দুল কাদের আজ সোমবার সাভার উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে আওয়ামী লীগের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল, শুকনো খাবার, শিশুখাদ্য ও শিশুবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

আওয়ামী লীগ ঢাকার দুই সিটির নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চাই। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সবধরণের সহায়তা করবো। বিএনপি নির্বাচনের আগেই কারচুপির অভিযোগ করছে।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে। গরিব মানুষ কষ্ট পাবে না। এই লক্ষ্য আমরা জনগণের সমর্থন চাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সারাদেশে একজন মানুষও যাতে শীতে কষ্ট না পায়, কেউ যেন শীতে মৃত্যুবরণ না করে, সে জন্য দলীয়ভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, সরকার ইতিমধ্যে ৪০ লাখ কম্বল ও ২ কোটি নগদ অর্থ, শিশুদের জন্য শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেছে। শিশু ও বয়স্কসহ কোনো মানুষ যাতে শীতে কষ্ট না পায়, সে জন্য এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় অসহায়দের মাঝে ১০ হাজার কম্বল ও শিশু খাদ্য-বস্ত্র বিতরণ করা হয়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa