আমরা পুরনো খেলোয়াড় : ওবায়দুল কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না।’

আজ (১২ আগস্ট) সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মত আবারও যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগকে অচিরেই রাজপথে দেখা যাবে এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বিএনপির হাঁকডাক লোক দেখানো, কর্মীদের চাঙ্গা রাখার অপকৌশল মাত্র, এসব তাদের ব্যর্থতা ঢাকার কৌশলী অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, বিএনপি সরকারে গিয়ে আবার লুটপাটের অবাধ সুযোগ সৃষ্টি করতে চায়,আবার হাওয়া ভবন তৈরি করে দেশের অমিত সম্ভাবনার পথ রুদ্ধ করে অন্ধকার পথে হাঁটতে চায়। জনগণ তাদের সে সুযোগ আর কখনো দেবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ বিরোধীদল হিসেবে বিএনপি নিজেরাই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, দেশকে সংকটে ফেলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

ওবায়দুল কাদের বলেন, জনগণের প্রতি আস্থাহীন এক রাজনৈতিক দল বিএনপি। তাদের রাজনৈতিক মেরুদন্ড অত্যন্ত ভঙ্গুর। বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু নির্বাচনে যেতে ভয় পায়।

তিনি বলেন, বিএনপি মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে যাবেন না, আবার অন্যদের সংসদে পাঠাবেন। বিএনপির এমন লাজ-লজ্জাহীনতা তাদের প্রতি মানুষের আস্থাহীনতা তলানিতে গিয়ে ঠেকেছে।

তত্ত্বাবধায়ক সরকার মীমাসিংত ইস্যু, সেটা ভুলে যাওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের বলেন, এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়াই বিএনপির মঙ্গল। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এসব দিবাস্বপ্ন দেখে কোন লাভ নেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.