জুমবাংলা ডেস্ক : শরতের আকাশে এখন সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানোর কথা। তবে মৌসুমি বায়ু আর লঘুচাপের প্রভাবে কয়েক দিন ধরে বর্ষার কালো মেঘের আনাগোনা দেখছেন দেশবাসী। ভরা বর্ষার মতো দিনের বিভিন্ন সময় ঝরছে বৃষ্টি।

আকাশের বিরল রংধনু নিয়ে যা বলছে আবহাওয়া দফতর

তবে এসবের মধ্যে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আকাশে দেখা গেছে ‘রংধনু মেঘ’। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। অনেকে বিভিন্ন ধরনের লিংক শেয়ার করে একে ‘বিরল’ বলে দাবি করছেন।

ওয়েবসাইট ঘেঁটে বিভিন্ন দেশেও এমন মেঘ দেখতে পাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে আবহাওয়া দফতর বলছে ‘রংধনু মেঘ’ বলে কিছু নেই।
এ বিষয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আসলে রংধনু মেঘ বলে কিছু নেই। মেঘ সাধারণত তিন ধরনের হয়। এর মধ্যে রয়েছে ঘন কালো, সাদা ও অফহোয়াইট কালার।
তার মতে, সূর্য যখন পূর্ব বা পশ্চিম আকাশে থাকে, তার বিপরীত দিকে বৃষ্টি হলে আলোর বিচ্ছুরণে রংধনুর সৃষ্টি হয়। এমনই কোনো এক ঘটনায় মেঘগুলো রঙিন হয়ে উঠতে পারে। আসলে বৃষ্টির ফোঁটা আর সূর্যের আলোর খেলাতেই এমনটা হয়েছে।
তিনি আরও বলেন, সকাল এবং বিকেল ছাড়া রংধনু দেখা যায় না। কারণ, এই দুই সময়ে সূর্য হেলানো অবস্থায় থাকে। যে কারণে বিপরীত দিকে বৃষ্টি হলে রংধনু দেখা যায়।
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.