
প্রথম ইনিংসে ৩৩১ রানেই অলআউট হয়ে যায় ডঃ ডি ওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি। বাংলাদেশের হয়ে তাইজুল ৬টি, তাসকিন ২টি উইকেট শিকার করেন। শহিদুল ইসলাম ও নাইম হাসান ১টি করে উইকেট শিকার করেন।
৩৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩০৬ রানেই অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে জহুরুল ৪৪, সাদমান ৪৯, মুমিনুল ১৮, শান্ত ৩৪, সোহান ৮৭, আরিফুল ১৪ ও সাইফ ২৭ রান করেন।
দ্বিতীয় ইনিংসে ৩১১ রানেই অলআউট হয়ে যায় ডঃ ডি ওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি। যার ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৭। বাংলাদেশের হয়ে তাসকিন ৫টি, নাঈম ২টি, শহিদুল, তাইজুল ও মুমিনুল ১টি করে উইকেট শিকার করেন।
৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল মুমিনুল ও শান্ত। কিন্তু মুমিনুল ৪৫ রান করেই সাঝঘরে ফিরেন। এরপর জহুরুল ১১, সাদমান ১৬ রান করে ফিরেন। তবে হাফসেঞ্চুরি দেখা পেয়েছেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান। শান্ত ৫৪ ও সাইফ ১৬ রানে অপরাজিত আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



