Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আখাউড়া স্থলবন্দরে বাংলাদেশি যাত্রীদের দুর্ভোগ
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

আখাউড়া স্থলবন্দরে বাংলাদেশি যাত্রীদের দুর্ভোগ

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 23, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: ভারতে ভ্রমণকারী বাংলাদেশি যাত্রীদের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুর্ভোগের শেষ নেই। খবর ইউএনবি’র।

ফাইল ছবি
Advertisement

যাত্রী সংখ্যা বাড়লেও সে তুলনায় বাড়েনি সমন্বিত সুযোগ-সুবিধা। আগের আমলের ব্যবস্থাপনাতেই চলছে সব কার্যক্রম। এতে বাড়ছে ভ্রমণকারীদের দুর্ভোগ।

একরকম বেহালদশার মধ্যেই ইমিগ্রেশনকারীরা প্রতিনিয়ত যত্রতত্র গুরুত্বপূর্ণ কাজ সারছেন।

কর্মকর্তারা জানান, যাত্রীদের ভোগান্তি লাঘবে এবং সমন্বিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে একই ছাতার নিচে সকল কার্যক্রম গ্রহণ করার জন্য নেয়া হয়েছে প্রকল্প।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১০ সালে চালুর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরটি পূর্বাঞ্চলের দেশের ২য় বৃহত্তম স্থলবন্দর হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে এ বন্দর দিয়ে যাত্রী পারাপার বেড়েছে কয়েকগুণ। কিন্তু যাত্রী পারাপার বাড়লেও সেবার মান রয়ে গেছে আগের মতোই।

ভুক্তভোগীদের অভিযোগ, একটি কক্ষেই দুদেশের ইমিগ্রেশন ও ট্যাক্স কার্যক্রম চলছে। যাত্রীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফ্যান, বিদ্যুৎ, শৌচাগারের সমস্যাও প্রকট। স্থান সংকুলান না হওয়ায় বাইরে যত্রতত্র বসে যাত্রীরা তাদের প্রয়োজনীয় কাজ সারছেন। সেবাখাতগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকায় যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।

এছাড়া বন্দর ঘেঁষে ভারত থেকে নেমে আসা বিষাক্ত কালো পানির দুর্গন্ধ যাত্রী দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। এ অবস্থার পরিত্রাণ পেতে চান তারা।

তাদের দাবি, একই ভবনে সমন্বিত সেবা পেলে ভ্রমণকারীদের ভোগান্তি কমবে।

ভারতে ভ্রমণকারী বেশ কয়েকজন যাত্রী জানান, ইমিগ্রেশনে কাঠামোগত সমস্যা রয়েছে। যে পরিমাণ যাত্রীর চাপ রয়েছে সে তুলনায় এখানকার দায়িত্বপ্রাপ্তরা সেবা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছেন। প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করার জন্য সুবিধাজনক কোনো জায়গা নেই। সব মিলিয়ে হ জ ব র ল অবস্থা বিরাজ করছে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা খোরশেদ আলম জানান, যাত্রীরা যাতে সহজভাবে ইমিগ্রেশন করতে পারে সে জন্য ইমিগ্রেশন আধুনিকায়ন করার ব্যবস্থা নেয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, একত্রিত সুবিধার অভাব থাকলেও আমরা ওয়ানস্টপ সার্ভিস চালুর কথা ভাবছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

জুন 16, 2026
পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

জুন 16, 2026
ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

জুন 16, 2026
Latest News
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

Doulatpur

দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট!

Manikganj Sadar

মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা

আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa