Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আখেরী মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

আখেরী মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 12, 2020Updated:January 12, 20202 Mins Read
শেখ হাসিনা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মুসলিম উম্মাহর ইহকালে শান্তি, পরকালে মাগফেরাত এবং সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে শেষ হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই আখেরী মোনাজাতে অংশগ্রহণ করেন।

টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টা ৪৫ মিনিটে সম্পন্ন হয়।

এর আগে বেলা ১১টা ১০ মিনিটে শুরু হয় মোনাজাত। মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। মোনাজাত পরিচালনা করেছেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে লাখ লাখ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে পুরো টঙ্গী প্রকম্পিত হয়ে ওঠে।

আজ ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে তাদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকার মাঠে।

Advertisement

কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে। আজকের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৫তম আয়োজনের প্রথম পর্ব।

এর আগে গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন বয়ান-মোজাকেরা, তালিম-তাশকিল, নামাজ-রোনাজারি ও তাসবিহ-তাহলিলে কেটেছে।

এবার কনকনে শীতের মধ্যেই ইজতেমায় যোগ দিয়েছেন মুসল্লিরা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই।

বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত মারা যান আরও পাঁচ মুসল্লি। এ নিয়ে ময়দানে ৯ মুসল্লি ইন্তেকাল করলেন।

ইজতেমার রেওয়াজ অনুযায়ী দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। মাঝে কয়েক বছর বন্ধ থাকার পর শনিবার আবারও এ ঐতিহ্যে ফিরল ইজতেমা। এদিন বয়ানমঞ্চে ১০০ জোড়া যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। এসব বিয়ে পড়ান মাওলানা জোহায়েরুল হাসান।

এই আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় ময়দানে স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা তিন দিন করে দুই পর্বে অনুষ্ঠিত হয়।

১৭ জানুয়ারি শুরু হবে সাদ অনুসারীদের ইজতেমা। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ২০২০ সালের দুই গ্রুপের দুই পর্বের বিশ্ব ইজতেমা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa