
বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিআইপি আলহাজ্ব আব্দুল করিম। আইয়ূব আলী বাবুল ও দেলওয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান নাসির, কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন- রেজা মল্লিক, সাইফুদ্দিন আহমদ, কাজী মোহাম্মদ আলী, বদরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শাহেদ আহমদ, আবুল কালাম আজাদ, এনাম আহমদ চৌধুরী, খলিলুর রহমান খলু, কামরান আনোয়ার, আজিম মাস্টার, আব্দুল মান্নান, আব্দুর রুফ সোহেল, জুবের আহমদ, নিজাম উদ্দিন, চুনু মিয়া, সুলতান আহমদ প্রমুখ।
এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিআইপি আব্দুল করিম ও তার ছেলে ডাক্তার রেজাউল করিম আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে দেশ জাতি ও ব্যবসার উন্নতিকল্পে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সূত্র : যুগান্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



