জুমবাংলা ডেস্ক: বৃহস্পতিবার থেকে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি আগামীকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)। এর পরের দুই দিন (২৯ ও ৩০ সেপ্টেম্বর) শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার টানা তিনদিন ছুটি।

ছুটি

Advertisement

গত ১৫ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

এদিকে টানা তিনদিনের ছুটির কারণে পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্র এলাকায় আগে থেকেই ভ্রমণপিপাসুরা হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন।

টানা তিন দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা। তারা জানান, এরই মধ্যে তারকা মানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। এছাড়া পর্যটন দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী জমকালো আয়োজন করেছে জেলা প্রশাসক। কুয়াকাটায়ও অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে।

দেশের পাঁচ অঞ্চলে যে বার্তা দিলো আবহাওয়া অধিদফতর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google