
সোমবার বিকেলে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ (ভার্চুয়াল) করে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আজ করোনাকালে লাশ দাফন করছে। ছাত্রলীগের কর্মীরা তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে। যারা হাত পেতে সাহায্য চাইতে পারে না ছাত্রলীগের কর্মীরা গোপনে গিয়ে তাদের সহযোগিতা করেছে। এভাবেই তোমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতই গলাবাজি করুক সত্যকে তারা চাপা দেবে কীভাবে? ১৫ আগস্টের খুনিদের জিয়া সবরকমের সহযোগিতা করেছে। খুনিদের এগিয়ে যেতে বলেছে। কাজেই বিএনপি এটা অস্বীকার করতে পারে না। দেশে গুম, খুনের শুরু হয়েছে জিয়াউর রহমানের হাত দিয়ে। ক্ষমতায় বসে আওয়ামী লীগ প্রতিশোধ নিতে যায়নি। বরং কাজ করেছে দেশের স্বনির্ভরতা অর্জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



