স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে পেতে মুখিয়ে থাকে যে কোনো দল। বিপিএলও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের টি-টোয়েন্টি লিগে বিভিন্ন দলের হয়েই খেলেছেন তিনি। সবশেষ আসরে ছিলেন ফরচুন বরিশালে। তবে আগামী বিপিএলে আর এ ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে দেখা যাবে না এই তারকাকে। দল বদলে নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন টাইগারদের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।

আগামী বিপিএলে সাকিব এবার অন্য দলে

বিপিএলের সবশেষ দুই আসরেই বরিশালের জার্সি গায়ে খেলেছেন সাকিব। ২০২২ আসরে তার অধীনে ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি দলটি। এছাড়া ২০২৩ মৌসুমেও প্লে অফে জায়গা করে নেয় তারা। তবে ফাইনাল নিশ্চিত না করতে পারায় প্রশ্ন তোলা হয় সাকিবের নিবেদন নিয়ে।

আসন্ন বিপিএলে বিশ্বসেরা এ অলরাউন্ডার দল বদলে অন্য কোনো ঠিকানা বেঁছে নিতেপারেন এমন ধারণাই করা হচ্ছিল যা এবার সত্যি হল। আসছে বিপিএলে রংপুর রাইডার্সের হপ্যে খেলবেন তিনি। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

রংপুরের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আসন্ন দুই মৌসুমের জন্য সাকিব চুক্তি করেছেন বলে জানা গেছে। বিপিএলের নিয়মানুযায়ী, কোনো ফ্র্যাঞ্চাইজি পরবর্তী মৌসুমের জন্য তিনজন স্থানীয় এবং দুইজন বিদেশী খেলোয়াড়কে ধরে রাখতে পারে।

এদিকে আগামী বিপিএলের সময় এখনো নির্ধারিত না হলেও আসছে জাতীয় নির্বাচনের পরই তা শুরু হতে পারে বলে জানা গেছে। এ ব্যাপারে বিসিবি পরিচালক ইসমাইল মল্লিক এর আগে বলেছিলেন, ‘জানুয়ারির ১০ তারিখ বা উপযুক্ত দিন দেখে শুরু করব। আমাদের যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। কারণ এর মধ্যে শ্রীলংকা সিরিজ আছে। আর প্লেয়ার্স ড্রাফটটা আমরা চেষ্টা করব চলতি বছরের সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে শেষ করতে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.