Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আগুন নিয়ে খেলবেন না : শামীম ওসমান
জাতীয়

আগুন নিয়ে খেলবেন না : শামীম ওসমান

By Shamim RezaSeptember 7, 20193 Mins Read

আগুন নিয়ে খেলবেন না : শামীম ওসমান

Advertisement

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের আওয়ামী লীগকে আগুন হিসেবে উল্লেখ করে এই আগুন নিয়ে না খেলতে স্বাধীনতা বিরোধী শক্তির প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

বিকাল নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় নবাব সলিমুল্লাহ সড়কে ‘রুখে দাঁড়াও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে’ ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এ হুঁশিয়ারি দেন।

গত কোরবানীর ঈদে মাংস বিতরণের নামে একটি এনজিও সংস্থা রোহিঙ্গাদের মাঝে অস্ত্র বিতরণ ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামের এক নারীর রাষ্ট্রবিরোধী বক্তব্যের নিন্দা জানান শামীম ওসমান।

তিনি বলেন, ড. কামাল, মির্জা ফখরুলরা বিদেশিদের সাথে মিটিং করছেন। দেশের বাইরেও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এটা যখন শুনলাম তখনই এ সভার প্রস্তুতি নিলাম।

শামীম ওসমান বলেন, যদি শেখ হাসিনা ডাকেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে তাহলে আবারো একাত্তরের মতো মাঠে নামতে হবে। এজন্যই মিটিং ডাকা।

তিনি বলেন, দেশের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী শক্তি যদি কোনো রকম ষড়যন্ত্র করে তাহলে আমরা চাইলে নারায়ণগঞ্জকে অবরুদ্ধ করে দিতে পারি। ঢাকা-নারায়ণগঞ্জ-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক বন্ধ করে দিতে পারি। সুতরাং আমাদের সঙ্গে খেলবেন না।

নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে শামীম ওসমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নির্বাচনী এলাকা সিদ্ধিরগঞ্জে একটি গণপিটুনির ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ সহ ৪শ’ ৯৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে যারা সবাই আওয়ামী লীগের সাচ্চা কর্মী ও ব্যবসায়ী।

তিনি আরো বলেন, সিদ্ধিরগঞ্জ হলো নারায়ণগঞ্জের গোপালগঞ্জ। পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন নিরপরাধ কাউকে হয়রানি করবেন না। তারপরেও অতি উৎসাহী কিছু পুলিশ অফিসার ষড়যন্ত্র করছে। অনেক পুলিশ অফিসার আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে নিউজ করতে কিছু কিছু সাংবাদিককে উৎসাহ দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এজন্য প্রশাসনের ভেতরে শুদ্ধি অভিযান চালানোর আহবান জানান শামীম ওসমান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ মানেই আগুন নিয়ে খেলা। সুতরাং আগুন নিয়ে খেলবেন না। জিয়া পারে নাই, খালেদা জিয়া পারে নাই, এরশাদ পারে নাই। আপনারা পারবেন না। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে অন্যায় আচরণ হলে শেখ হাসিনা কাউকে ছাড় দিবেন না বলেছেন। আমি সেই শেখ হাসিনার কর্মী। আমাদের তৃণমূলের কোনো কর্মীর গায়ে হাত দিলে আমিও কাউকে ছাড় দেব না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের অভিভাবক হিসেবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘বাবা মায়ের পর যদি কাউকে মানি এবং কারো জন্য জীবন দিতে পারি তাহলে তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ এর পর আমরা যারা রাজনীতিতে এসেছি সবাই শেখ হাসিনাকে স্বপ্নের মা রাজনৈতিক মা মনে করি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026
Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

June 23, 2026

Latest News

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa