জুমবাংলা ডেস্ক: আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ ভূমিপুত্র মঙ্গল, গ্রহপিতা রবি ও ন্যায়ের দেবতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।

রাশিফল

Advertisement

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
মনোবল অর্থবলের সঙ্গে সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙা হয়ে উঠবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের পথ খুলবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা তথা বিদেশগমনের পথ খুলবে। মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]
পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ভার বাড়বে। সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

মিথুন [২১ মে-২০ জুন]
টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পরিবারিক বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা তথা বিদেশগমনের পথ প্রশস্ত হবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। ভ্রমণযোগ শুভ।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল, ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন, ক্রয়-বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকুন। নচেৎ শ্রীঘরে ঢুকতে হতে পারে। মন সুর সংগীতের প্রতি আকৃষ্ট থাকবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিকযুগলের প্রেমের স্বীকৃতি তথা নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠবে। মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তিরর বাসনা পূরণ করবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
সিজনাল রোগব্যাধির সঙ্গে সঙ্গে নিত্যনতুন ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শল্যচিকিৎসার প্রয়োজন পড়তে পারে। অর্থকড়ির মামলায় কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। শ্বশুরালয় থেকে সাহায্য পাবেন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। বিদ্যার্থীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতাপ্রাপ্ত হবেন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম ফুলেফেঁপে উঠবে। আজকের রোপণ করা বৃক্ষ ছায়া দিয়ে বাঁচাবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
হাত বাড়ালেই সফলতাপ্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। হারানো ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। লৌকিকতায় ব্যয় বাড়তে পারে।

ইতিহাসে আজকের (২৮ অক্টোবর, ২০২৩) এই দিনে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google