জুমবাংলা ডেস্ক: আজ ২৯ আগস্ট ২০২৩, মঙ্গলবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস। তবে জ্যোতিষ যাই বলুক, মনে রাখবেন আপনার ভাগ্যের নিয়ন্ত্রক কিন্তু আপনি নিজেই।

রাশিফল

Advertisement

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আয়-রোজগার বৃদ্ধি না পেলেও খরচ তুলনামূলক কমাতে পারবেন। বৈদেশিক বাণিজ্য শুভ। প্রবাসীদের কাজে কিছু বাধা-বিপত্তি ও ঝামেলা দেখা দিতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আজ কাজকর্মে অগ্রগতি হবে। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায়িক কাজে কোনো ভালো সংবাদ পেতে পারেন। জীবন সাথীর মন মেজাজ ভালো থাকাতে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে।

মিথুন (২২ মে – ২১ জুন)
ব্যবসা-বাণিজ্যে বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর সাহায্য পাবেন। অফিসে বসের ঝাড়ি খেতে পারেন। বেসরকারি চাকুরেদের বকেয়া বিল আদায় হতে পারে। ঠিকাদারি ব্যবসায় কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পেতে পারেন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
বাড়িতে কোনো আত্মীয়ের আগমনে খুশি হতে পারেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় আশানুরূপ আয়-রোজগার হতে পারে। সঞ্চয়ের সুযোগ পাবেন। কোনো বন্ধুর সাহায্য আশা করা যায়।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। বেসরকারি শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। অপ্রত্যাশিত আয় রোজগারের যোগ আছে। পিতার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক কাজে কোনো প্রভাবশালী নেতার আনুকূল্য আশা করতে পারেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
বৈদেশিক কাজে কোনো প্রবাসী ব্যক্তির সাহায্য পাবেন। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন। গবেষণামূলক কাজে অগ্রগতি আশা করা যায়। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ বলবান।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
খুচরা ব্যবসায়ীদের আজ দুর্ঘটনাজনিত লোকসান গুণতে হতে পারে। বকেয়া ব্যবসায়িক টাকা আদায়ের সম্ভাবনা। যানবাহন চালনার সময়ে সতর্ক হতে হবে। কোনো আত্মীয়র অসুস্থতার সংবাদ আসতে পারে। চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শিক্ষা সংক্রান্ত ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগারের যোগ। জীবন সাথীর সাহায্য পাবেন। অংশীদারি ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মস্থলে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর কারণে কিছু বাধা-বিপত্তি হতে থাকবে। ব্যবসায়ীরা কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। গার্মেন্টস কর্মীরা কোনো নতুন কর্মস্থলে যোগ দিলে ভালো করবেন। গোপন কোনো সম্পর্কের কারণে কিছু অর্থ ব্যয় হবে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সন্তানের সঙ্গে কোনো দর্শনীয় স্থানে বেড়াতে যেতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের আয়-রোজগার বৃদ্ধি পাবে। অভিনয় শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বদের কাজের ব্যস্ততা চলে আসবে। রোমান্টিক বিষয়ে অগ্রগতি হওয়ার যোগ।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
স্বপ্নের যানবাহন ক্রয় করতে পারেন। স্ত্রীর জন্য কেনাকাটার যোগ প্রবল। বৈদেশিক কাজে কোনো বন্ধুর সাহায্য পেয়ে যাবেন। জমি ভূমি স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে। মায়ের সাহায্য পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পরিবহন ব্যবসায়ী ও প্রকাশকদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। ছোট ভাই-বোনের বিবাহ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে। সাহিত্যিক ও সাংবাদিকদের দিনটি লাভদায়ক।

আজকের (২৯ আগস্ট ২০২৩) নামাজের সময়সূচি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google