জুমবাংলা ডেস্ক: আজ ২ সেপ্টেম্বর ২০২৩, রোববার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

রাশিফল

Advertisement

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
অফিসের কারো দ্বারা উপকৃত হতে পারেন। আজ ভ্রমণ শুভ। সব কাজেই খুব ভালো সুনাম পেতে পারেন। ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
অনেক দিনের ঝুলে থাকা পাওনা টাকা আজ হাতে পাবেন। স্ত্রীর কারণে প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে। যতটা সম্ভব গরিবের জন্য কিছু করার চেষ্টা করুন।

মিথুন (২২ মে-২১ জুন)
প্রেমিকের সঙ্গে রোমান্স আজ শুভ। আজ মন চঞ্চল থাকতে পারে। সারাদিন ঝুঁকি প্রবল কাজ করতে হতে পরে। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
কারো প্ররোচণায় ক্ষতি ডেকে আনতে পারে। শত্রুর ভয় কাটাতে পারবেন। ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি হওয়ায় ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কাজের জন্য প্রচুর চিন্তা থাকবে। ব্যবসার জায়গায় খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে কিছু কারণে বিবাদ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
অযথা অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে তার কারণে আপনার মানহানি হতে পারে। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
পরিবারের কারোর অসুস্থতায় আজ দুশ্চিন্তা বাড়বে। অর্থ টানাটানি আসতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি। বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বিদেশে চাকরির ক্ষেতে কোনো সুসংবাদ পেতে পারেন। প্রতিযোগিতাতে অংশগ্রহণ না করা ভাল হবে। ভ্রমণে সমস্যা বাড়তে পারে একটু সাবধান থাকুন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। গুরুজনদের সু-উপদেশে কর্মে উন্নতি। সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে নিজের দোষে অপরিস্থিতির স্বীকার হবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সড়কে চলাচলে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ব্যবসার দিকে উন্নতি। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কর্মস্থানে কাজের চাপ বাড়তে পারে। বন্ধুর দ্বারা ব্যবসায় শুভ ইঙ্গিত। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা হতে পারার সম্ভাবনা।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অফিসের বিষয়ে মনোযোগী হোন। চাকরি হারাতে পারেন। হঠাৎ করে পাওনা টাকা হাতে পেতে পারেন। সহকর্মীরা ক্ষোভপ্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। প্রেমে আপনার একটু কষ্ট বাড়তে পারে।

বাংলাদেশি টাকায় আজকের (২ সেপ্টেম্বর ২০২৩) মুদ্রা বিনিময় হার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google