Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আইন-আদালত আজহারের ফাঁসি কার্যকরে বাকি আরও দুই ধাপ
আইন-আদালত

আজহারের ফাঁসি কার্যকরে বাকি আরও দুই ধাপ

By Shamim Rezaঅক্টোবর 31, 20193 Mins Read

image-139995

Advertisement
জুমবাংলা ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারের ফাঁসির রায় কার্যকর করতে আরও দুটি আইনি প্রক্রিয়া শেষ করতে হবে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর রায় কার্যকর করতে আর বাধা থাকবে না।

এর আগে একই অপরাধে যাদের ফাঁসি কার্যকর করা হয়েছিল আপিল বিভাগের রায়ের পর তাদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ আজহারের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির দণ্ড বহাল রেখে রায় দেন। তবে ট্রাইব্যুনালে চারটি অভিযোগে তাকে দণ্ড দেওয়া হলেও আপিলের রায়ে একটি অভিযোগ থেকে খালাস পেয়েছেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল।

ট্রাইব্যুনালের রায় আপিলেও বহাল থাকায় এই রায় কার্যকর করতে আর মাত্র দুটি ধাপ রয়েছে।

বিধান অনুযায়ী আপিলের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর সেটি দেখে রায় পুনর্বিবেচনা (রিভিউ) করার সুযোগ পাবেন আসামি। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আপিলের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ করার সুযোগ পাবেন আজহার।

রিভিউ খারিজ হলে মৃত্যুদণ্ড থেকে বাঁচতে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের সুযোগ পাবেন আজহার। রাষ্ট্রপতি দণ্ডবিধির ৫৫ (ক) ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারেন। আর ক্ষমা না করলে তার ফাঁসি কার্যকরে ব্যবস্থা নেবে সরকার। এরপর ফাঁসির রায় কার্যকর করা হবে।

সকালে আপিলের রায় ঘোষণার পর জামায়াত নেতার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘মৃত্যদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) আবেদন করা হবে। আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আমরা সেটি দেখে ১৫ দিনের মধ্যে রিভিউ করব। রিভিউ আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আজহারের ফাঁসির রায় কার্যকর করা যাবে না।’

তবে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পর্যন্ত যারাই রিভিউ করেছিলেন তাদের কেউ ফাঁসি থেকে রেহাই পাননি।

রিভিউয়ে সাজা কমার নজির নেই এমন দাবি করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘রিভিউ শুনানির পর কারও ফাঁসি বা মৃত্যুদণ্ড কমেছে, আমার জানা নেই। ইতিহাসে এমন নজির আছে বলেও আমার জানা নেই।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে এ পর্যন্ত ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়। এর মধ্যে পাঁচজন জামায়াত নেতা আর একজন বিএনপি নেতা। তাদের মধ্যে জামায়াত নেতারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার জন্য সময় নিয়েছিলেন। তবে সালাহউদ্দিন কাদের চৌধুরী প্রাণভিক্ষা চাননি বলে তার পরিবার দাবি করেছিল।

একাত্তরে যুদ্ধপরাধের দায়ে করা মামলায় প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার। ২০১২ সালের ১১ ডিসেম্বর রিভিউ আবেদন খারিজ হওয়ার পরদিন তার ফাঁসি কার্যকর করা হয়।

দ্বিতীয় ফাঁসি কার্যকর হয় জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের। ২০১৫ সালের ১১ এপ্রিল রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। রিভিউ খারিজের তিন দিন পর তাকে ফাঁসিতে ঝোলানো হয়।

কামারুজ্জামানের পর ২০১৩ সালের ২২ নভেম্বর ফাঁসি কার্যকর করা হয় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর। ২০১৩ সালের ১৮ নভেম্বর রিভিউ আবেদন খারিজের তিন দিন পর পাশাপাশি মঞ্চে দুজনের ফাঁসি কার্যকর করা হয়।

২০১৬ সালের ১০মে দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর হয় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর।

সর্বশেষ ফাঁসি কার্যকর করা হয় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর। ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাত ১০টা ৩৫ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।

জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীর আপিল নিষ্পত্তি হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডের সাজা পেয়ে কারাগারে আছেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

জুন 8, 2026
রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

জুন 7, 2026
শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

জুন 7, 2026
Latest News
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

রামিসা ধর্ষণ হত্যা মামলা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলার রায় রবিবার

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলা: আসামির আত্মপক্ষ সমর্থনের দিন আজ

মেহেরপুর

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা

শিশু রামিসা ধ ‘র্ষ ‘ণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

শিশু শিক্ষার্থীকে বলাৎকার

শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

হাইকোর্ট

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa