Advertisement
জুমবাংলা ডেস্ক : সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের দুর্নীতির দায় এই সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুলতান সালাউদ্দিন টুকু ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আমি জানি আপনি (প্রধানমন্ত্রী) অস্থিরতার মধ্যে আছেন। এক সময়ের আপনার সেনাপ্রধান আজিজ আহমেদ বর্তমানে সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি আপনার সরকার এটির অংশীদার। তার মাধ্যমে ২০১৮ সালে আপনার সরকার নদী পার হয়েছিলেন। আপনার একসময়ের পুলিশপ্রধান বেনজীর আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলেছে কোর্ট। সে শুধু আপনার সমর্থকই ছিলেন না। আপনি তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে সরকার গঠন করেছেন।

তিনি আরও বলেন, আজকে আপনি বাংলাদেশের রাস্তা-ঘাট-বন্দর পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছেন। আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে আপনি এমন কিছু দিয়েছেন যেটি ভারত কখনোই ভুলতে পারবে না। সাদাচামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? কে আপনার কাছে দাবি করেছে যে সাদাচামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে— এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ্ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ, ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ।

বেনজীরের আলাদীনের চেরাগ দুদকে বন্দি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.