59c740982e88a4fc575a672bfbfb1efa-5874b588704a7

Advertisement

স্পোর্টস ডেস্ক : আজ (১৬ অক্টোবর) রাতে বাংলাদেশে আসছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই উপলক্ষে তুলির আঁচড় পড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে। সাদা রঙে সাজানো হচ্ছে। সব কিছু ঝকঝকে-তকতকে। নীচতলা থেকে চারতলা পর্যন্ত ঝাড়-মোছ করা হচ্ছে।

মঙ্গোলিয়া থেকে রাত ১টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছার কথা তার। বৃহস্পতিবার রাতে উড়ে যাবেন লাওসে। তবে এর মধ্যে বৃহস্পতিবার কোনো একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইনফান্তিনো।

ঢাকায় অবস্থানকালে ফিফা প্রেসিডেন্টের সূচি এখনও নির্ধারণ করেনি বাফুফে। জানা গেছে, ইনফান্তিনো নিজেই জানাবেন ঢাকায় একদিনের সফরে তিনি কী করবেন। বাংলাদেশে এ নিয়ে ফিফা সভাপতিদের চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে হোয়াও হ্যাভেলেঞ্জ এসেছিলেন। এরপর সেপ ব্লাটার দু’বার এসেছিলেন, ২০০৬ ও ২০১২ সালে। আজ আসছেন ইনফান্তিনো

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.