
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমিসেবা সংশ্লিষ্ট মানোন্নীত (দ্বিতীয় সংস্করণ) চারটি সফটওয়্যার (মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর সিস্টেম, ডিজিটাল রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম, ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম) এবং নবসৃষ্ট একটি সফটওয়্যারের (ল্যান্ড সার্ভিস গেটওয়ে) দেশব্যাপী প্রচলন ও ব্যবহারের প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে।
আগামী ১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উক্ত পাঁচটি সফটওয়্যার কার্যক্রম পরিচালনার জন্য উল্লিখিত সময়ে অনলাইনে চালু থাকা তিনটি ভূমিসেবা বন্ধ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



