Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আজ মধ্যরাত থেকে ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ
জাতীয়

আজ মধ্যরাত থেকে ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ

By Saumya Sarakarফেব্রুয়ারি 29, 20243 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ১ মার্চ মধ্যরাত থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইলিশের অভয়াশ্রম হওয়ায় প্রতি বছরের মতো এবারও ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।

মৎস্য বিভাগ জানায়, প্রতি বছরের মতো এবারও ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস ভোলার ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার এবং ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটারসহ মোট ১৯০ কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, বাজারজাত, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

জেলেরা জানান, নিষেধাজ্ঞার কারণে জেলার দুই লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়ছেন। টানা দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের আয়-রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। বিকল্প কর্মসংস্থান না থাকায় অনেকেই চরম অর্থকষ্টে পড়বেন। তাই এ সময় পরিবার-পরিজন নিয়ে কীভাবে সংসার চালাবেন তা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে জেলেদের মধ্যে।

তারা জানান, নিষেধাজ্ঞাকালীন সরকারের বরাদ্দ প্রণোদনার ভিজিএফ চাল দেওয়া হয়। কিন্তু ওই চাল যথা সময়ে বিতরণ করা হয় না। অনেক সময় প্রকৃত জেলেরা ওই চাল থেকে বঞ্চিত হন। তা ছাড়া কেবল চাল দিয়ে তো জেলেদের সংসার চলে না। সেই সঙ্গে আরও অনেক কিছু প্রয়োজন। তাই জেলেদের দাবি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। পাশাপাশি ভিজিএফের চাল বিতরণ না করে ওই চালের পরিবর্তে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিবন্ধিত জেলেদের নগদ টাকা দেওয়া হোক। তাহলে জেলেরা বেশি উপকৃত হবে। পাশাপাশি অনিবন্ধিত জেলেদের নিবন্ধনের আওতায় আনার দাবিও  জানিয়েছেন জেলেরা।

জেলেরা আরও জানান, তারা প্রায় সবাই বিভিন্ন সমিতি কিংবা এনজিও থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা বানিয়েছেন। এই ঋণের টাকা শোধ দিতে হয় সাপ্তাহিক কিংবা মাসিক কিস্তিতে। কিন্তু নদীতে মাছ ধরা বন্ধ থাকায় আয়-রোজগার বন্ধ হয়ে যাবে। তারা সাপ্তাহিক অথবা মাসিক কিস্তি দিতে পারবে না। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।

এদিকে, নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য মৎস্য বিভাগের উদ্যোগে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের জন্য সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলেদের কাছ থেকে ঋণের কিস্তি গ্রহণ স্থগিত রাখার জন্য এনজিওসহ বিভিন্ন ঋণদাতা সংস্থাগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

মৎস্য অফিস সূত্র জানায়, গত অর্থবছর জেলায় মোট ইলিশের উৎপাদন হয়েছিল ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন। যা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩৩ ভাগ। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টন। ইতোমধ্যে ১ লাখ ২৮ হাজার মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়েছে। অভয়াশ্রমে মার্চ-এপ্রিলের নিষেধাজ্ঞা সফল করা গেলে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে, জেলায় ১ লাখ ৬৮ হাজার ৩৭৫ জন জেলে নিবন্ধনের আওতায় এসেছেন। এর মধ্যে প্রণোদনার চাল পাচ্ছেন মাত্র ৮৯ হাজার ৬৬০ জন জেলে। জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, প্রধানত  ইলিশ রক্ষার জন্যই এই দুই মাস অভয়াশ্রমে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে শুধু ইলিশ নয়, একই সঙ্গে অন্যান্য মাছের পোনাও অভয়াশ্রমে বাড়বে।

হেঁটে বেড়ানো নতুন মাছের সন্ধান পেল বিজ্ঞানীরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জুন 9, 2026
জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

জুন 9, 2026
পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

জুন 9, 2026
Latest News
শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

রাশিয়া

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

প্রধানমন্ত্রী একনেক

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

ঝড়

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

উপাচার্য নিয়োগ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa