জুমবাংলা ডেস্ক: গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ (১২ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement
এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা নারায়ণগঞ্জের মুড়াপাড়া, বানিয়াদী, মঙ্গলখালী, ভায়েলা, ঠাকুর বাড়ির টেক, ব্রাহ্মণ গাঁও, ছোনাবো, ভুলতা, গাওছিয়া, রুপসী, বড়পা ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আড়াইহাজার ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকের অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



