জুমবাংলা ডেস্ক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ (১৭ জুলাই) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সংলাপ আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে।

আজ সাড়ে ১০টা থেকে ইসির সংলাপ শুরু, প্রথম দিন যেসব দলের সঙ্গে বসছে

গত ৬ জুলাই ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। আলোচ্যসূচি উন্মুক্ত।

ইসি সূত্র জানায়, প্রথম দিন চারটি রাজনৈতিক দলের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে বৈঠক করবে ইসি। সংলাপের শেষ দিন ৩১ জুলাই জাতীয় পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বসবে ইসি। বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবং অন্যতম বিরোধী দল বিএনপি- এ তিনটি রাজনৈতিক দল ছাড়া অন্যগুলোর সঙ্গে এক ঘণ্টা করে সংলাপ করবে ইসি। আর এ তিন দলের সঙ্গে দু-ঘণ্টা করে সংলাপের সময় রেখেছে ইসি।

রবিবার, ১৭ জুলাই

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস ও বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে বৈঠক করবে ইসি।

সোমবার, ১৮ জুলাই

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক করবে ইসি।

মঙ্গলবার, ১৯  জুলাই

সকালে বাংলাদেশ কল্যাণ পার্টি, দুপুরে ইসলামিক ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেলে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল)।

বুধবার, ২০ জুলাই

সকালে গণতন্ত্রী পার্টি,  দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি,  বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে সংলাপ করবে ইসি।

বৃহস্পতিবার, ২১ জুলাই

সকালে বাংলাদেশ তরিকত ফেডারেশন, দুপুরে বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বিকেলে গণফ্রন্টের সঙ্গে সংলাপ করবে ইসি।

২৪ জুলাই

সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন, দুপুরে জাতীয় পার্টি জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপ করবে ইসি।

২৫ জুলাই

সকালে বাংলাদেশ মুসলিম লীগ, দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

২৬ জুলাই

সকালে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, দুপুরে বিকল্পধারা বাংলাদেশ, বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে সংলাপ করবে ইসি।
২৭ জুলাই

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), দুপুরে জাকের পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সংলাপ করবে ইসি।

২৮ জুলাই

সকালে গণফোরাম, দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে সংলাপ করবে ইসি।

৩১ জুলাই

সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত জাতীয় পার্টি ও বিকেল ৩টা থেকে ৫টা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে ইসি।

নিজের সঙ্গে দাঁড়িয়ে আছেন শাকিব খান!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.