
আজ যদি জিম্বাবুয়ের কাছে কোন কারণে হেরে যায় বাংলাদেশ তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে। তবে হারাতে না পারলেও কাগজে কলমে সুযোগ থাকবে। যদি জিম্বাবুয়ে আজ জেতার পর শেষ ম্যাচে আবার আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারে। তখন রানরেটের লড়াই হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের। রানরেটে জিম্বাবুয়ের থেকে এগিয়ে থাকলে ফাইনালে যেতে পারবে বাংলাদেশ। তাই হারলেও যেন বড় ব্যবধানে না হারে সেদিকে খেয়াল রাখতে হবে টাইগারদের।
তবে জিম্বাবুয়ের জন্য আজকের ম্যাচটি বাঁচা-মরার। কারণ আজ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের। এখন পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে দুটি করে ম্যাচ খেলেছে টুর্নামেন্টের তিন দলই। এর মধ্যে ২ ম্যাচেই জয় নিয়ে ৪ পয়েন্টে সবার উপরে আছে আফগানিস্তান। এছাড়া ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে বাংলাদেশ। আর এক ম্যাচও না জেতায় সবার শেষে রয়েছে জিম্বাবুয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



