
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নারায়ণগঞ্জ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগে বের হলে মোল্লারচর এলাকায় স্থানীয় বিএনপি কর্মী মোরশেদ বাধা প্রদান করেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম দাবি করেন, নারী কর্মীদের বাধা দেওয়ার খবর পেয়ে প্রার্থী নিজে ঘটনাস্থলে গেলে তাঁর ওপরও হামলা চালানো হয়, যাতে তাদের অন্তত সাতজন কর্মী আহত হন।
অন্যদিকে, বিএনপি কর্মী মোরশেদ অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত কর্মীরাই প্রথমে তাঁকে মারধর করেছে। উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বিষয়টিকে ‘তুচ্ছ ঘটনা’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রার্থীর ব্যানার লাগানো নিয়ে কথা-কাটাকাটি হয়েছে মাত্র, বড় কোনো হামলার ঘটনা ঘটেনি। জামায়াত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও তিনি দাবি করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



