জুমবাংলা ডেস্ক : আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উত্তর সিটিতে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ফাইল ছবি
Advertisement

শনিবার (২৫ জানুয়ারি) আতিকুল ইসলামের মিডিয়া সমন্বয় কমিটি থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সমন্বয় কমিটি থেকে জানানো হয়, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের অফিসে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টা ৩০ মিনিটে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের ইশতেহার ঘোষণা করবেন আতিকুল ইসলাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.