Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আত্মকেন্দ্রিক নয়, জনগণের কল্যাণে কাজ করুন: জনপ্রতিনিধিদের স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় রাজনীতি

আত্মকেন্দ্রিক নয়, জনগণের কল্যাণে কাজ করুন: জনপ্রতিনিধিদের স্থানীয় সরকার মন্ত্রী

By Hasan Majorনভেম্বর 5, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: আত্মকেন্দ্রিক কাজ পরিহার করে জনগণ এবং দেশের কল্যাণে কাজ করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

তিনি আজ নয়টি জেলা পরিষদের নবনির্বাচিত দশজন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে এ আহ্বান জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বরগুনা, সুনামগঞ্জ, চাঁদপুর, খুলনা, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, মৌলভীবাজার ও সিলেট জেলা পরিষদের একজন করে এবং ফরিদপুর জেলা পরিষদের দুজন সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

মন্ত্রী বলেন, ‘নিজে ভালো থাকতে চাইলে আমাদের চারপাশে যারা আছে, তাদের সবাইকে ভালো রাখতে হবে। অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ সিদ্ধি করলে পরবর্তীতে এর প্রভাব নিজের উপরেই আসবে।’

এসময় জনপ্রতিনিধিদের অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল এবং সমাজে অন্যায়-অবিচার সৃষ্টি করা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিরা যদি নিরপেক্ষ ভাবে নিজেদের ক্ষমতা প্রয়োগ না করে, নিজের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন না করে তাহলে নিজেদের প্রতি অবিচার করা তো হবেই, সাধারণ মানুষের সাথেও বেঈমানী করা হবে। তাই নিজে ক্ষমতাবান বলে কোনক্রমেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না।

তাজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আর এই দেশটিকে উন্নত সমৃদ্ধ করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সকল শ্রেণী-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।

‘সাধারণ মানুষ আমাদের নির্বাচিত করেছেন। জনপ্রতিনিধিদেরকেই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে,’ বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

উল্লেখ্য, বরগুনা, সুনামগঞ্জ, চাঁদপুর, খুলনা, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, মৌলভীবাজার সিলেট জেলা পরিষদের সদস্যের মৃত্যুজনিত কারণে সদস্য পদ শূন্য হয়। এছাড়া ফরিদপুর জেলা পরিষদের দু’জন সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর পদত্যাগ করলে দুটি পদ শূন্য হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন 15, 2026
যানজট নিরসন

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুন 15, 2026
PAY-SCALE

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ 

জুন 15, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

যানজট নিরসন

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

PAY-SCALE

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ 

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

Benzir

গ্রেফতারের পর নতুন করে আলোচনায় বেনজীরের যত অপকর্ম

Hasnat

অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে আওয়ামী ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত

Kurigram

পতাকা বৈঠকেও হয়নি সমাধান, ৯ জনের শূন্যরেখায় অবস্থান

ফ্যামিলি কার্ডের টাকা

স্ত্রীর কাছে যাবে ফ্যামিলি কার্ডের টাকা, লেনদেন ‘টাকা পে’ অ্যাপসে

স্বাস্থ্যমন্ত্রী

আদ্ দ্বীন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী, আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

নবম পে স্কেল

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa