
ঘটনার প্রত্যক্ষদর্শী আদমজী ইপিজেড এর শ্রমিক মামুন মিয়া জানান, ই পি জেড এর একটি খালি প্লটে ভবন নির্মাণের জন্য পাইলিং করছিলো পলমল গ্রুপের হামজা ফ্যাশন । পাইলিং মেশিনের চাপে সকাল ৭টার দিকে গ্যাস লাইন ফেটে আগুন ধরে যায়। পাইলিং মেশিনটি মাটির ৩০-৪০ ফুট গভীরে চলে যায়। গ্যাসের লাইনের আগুন আট দশ তলা উঁচু হয়ে জ্বলতে থাকে।
তিনি বলেন, শুক্রবার হওয়ায় আজ ইপিজেড এর বেশির ভাগ প্রতিষ্ঠান বন্ধ। অল্প কিছু প্রতিষ্ঠানে ওভার টাইম চলছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, পাইলিং করতে গিয়ে গ্যাসের লাইনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখনো কোনো হতাহতের খবর পাইনি। তিতাস কতৃপক্ষকে খবর দেয়া হয়েছে।
এ রিপোর্ট লেখার সময় আগুন নেভানোর চেষ্টা চলছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



