
শনিবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে আটকের পর রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
আদম তমিজী হক ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন।
গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে এবং নিজ দল আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। পরে তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজী হকের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।
ডিবি জানায়, দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলা, প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যসহ বেশকিছু অভিযোগ আছে আদম তমিজী হকের বিরুদ্ধে। এজন্যই তাকে ডিবিতে আনা হচ্ছে। প্রাথমিকভাবে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে গত ১৬ ও ১৭ নভেম্বর রাতে আদম তমিজী হকের গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় যান র্যাব সদস্যরা।
আদম তমিজী হকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্ট আছে বলেও জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



