Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আদালতের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া গ্রেফতারি পরোয়ানা তৈরির অভিযোগ
জাতীয়

আদালতের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া গ্রেফতারি পরোয়ানা তৈরির অভিযোগ

By Sibbir OsmanNovember 21, 20203 Mins Read

আদালতের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া গ্রেফতারি পরোয়ানা তৈরির অভিযোগ

Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠের বিরুদ্ধে আদালতের সিলমোহর ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। জালিয়াতির মাধ্যমে নিজের দলেরই এক নেতার নামে ভুয়া গ্রেফতারি পরোয়ানা তৈরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির একাংশের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বৈরী পরিস্থিতিতে দিশেহারা সোলায়মান শেঠ জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম নগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তীর বিরুদ্ধে লাগাতার অপপ্রচার ও প্রশাসনে মিথ্যা অভিযোগ করে আসছেন। তারই অংশ হিসেবে গত ৫ নভেম্বর রহস্যজনকভাবে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালত থেকে একটি কাল্পনিক ও ভুয়া গ্রেফতারি পরোয়ানায় নারী ধর্ষণ মামলার ধারা লিপিবদ্ধ করে চট্টগ্রামের কোতোয়ালী থানায় প্রেরণ করেন। এই সংবাদ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশের ব্যবস্থা করেন।’

নাছির উদ্দিন ছিদ্দিকী বলেন, ‘এমতাবস্থায় এই জাপা নেতা ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ হাজির হয়ে মামলার বিষয়ে যাচাই করে দেখেন ওই মামলায় তপন চক্রবর্তীর নাম নেই। এটি মূলত একটি যৌতুকের মামলা, যে মামলায় আদালত কোনো গ্রেফতারি পরোয়ানাও জারি করেননি। এই রহস্যজনক ঘটনায় আদালত হতবাক হয়ে যান। পর্যালোচনা শেষে আদালত অর্ডার শিটের মাধ্যমে ওই মামলায় তপন চক্রবর্তীর নামের কারও সংশ্লিষ্টতা নেই বলে জানান এবং এমন কোনো গ্রেফতারি পরোয়ানা পাঠানোর কথাও অস্বীকার করা হয়।’

নাছির উদ্দিন ছিদ্দিকী ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিলমোহর ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে নিজ দলের নেতার সম্মানহানি ও আদালতের মূল্যবান সময় নষ্ট করায় জাপার প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দলীয় পদ থেকে অপসারণের দাবি জানান।

সংবাদ সম্মেলনের শেষদিকে নাছির উদ্দিন ছিদ্দিকীসহ কয়েকজন জাপা নেতা দাবি করেন, চট্টগ্রামে নগর জাতীয় পার্টির রাজনীতিতে পরিবর্তন আসছে। দলের সকলস্তরের নেতাকর্মীরা চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠের বিরুদ্ধে। আগামী এক মাসের মধ্যে ওই পদে পরিবর্তন আসবে।

সংবাদ সম্মেলন শুরুর আগে ও পরে সম্মেলনস্থলে জাপা নেতা বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তীকে দিকনির্দেশনা দিতে দেখা গেলেও তিনি কোনো বক্তব্য রাখেননি।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘বেশ কিছুদিন আগে আমাদের কাছে এমন (ওয়ারেন্ট) একটা কাগজ আসছিল। আমাদের সন্দেহ হওয়ায় তা ভেরিফাই করার জন্য পাঠিয়েছি। এর মধ্যে উনি (তপন চক্রবর্তী) মামলায় সংশ্লিষ্ট নেই বলে আদালত থেকে একটি লিখিত নিয়ে এসেছিলেন।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দুই নেতার দ্বন্দ্বে চট্টগ্রাম নগর জাতীয় পার্টিতে বিভক্তি রয়েছে। চট্টগ্রামে জাপার একাংশের নেতৃত্বে রয়েছেন নগর কমিটির সভাপতি সোলায়মান আলম শেঠ। বিপরীতে রয়েছেন সাবেক এমপি মাহজাবীন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিম। নেতাদের দ্বন্দ্বের কারণে চট্টগ্রামে জাপার সাংগঠনিক কোনো কার্যক্রম নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa