
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মপক্ষ সমর্থন শেষে তারা এ দাবি করেন। এরপর বিচারক যুক্তিতর্ক উপস্থাপন শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য জানিয়েছেন।
এ মামলায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অভিযোগপত্রের ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য এ তারিখ ধার্য করেন।
এর আগে ২৩ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



