Advertisement
জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত চত্বরে হামলার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি যাতে না ঘটে সে জন্য তারা বিভিন্ন চিন্তা করছেন।

গ্রেপ্তার করা সাবেক মন্ত্রী ও নেতাদের ওপর আদালত চত্বরে হামলা ঘটনা ঘটেছে। যা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসিফ নজরুল। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

তিনি বলেন, আদালতে যাওয়ার সময়ে কারোর ওপর আক্রমণ করা কোনোভাবেই সমর্থন করা যায় না। একটি দল (আওয়ামী লীগ) ও মন্ত্রিসভার সঙ্গে থাকা লোকদের জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসার দায়ভার সাবেক সরকারের।

এ ছাড়াও তিনি বলেন, কারোর মামলা করতে বাধা দেওয়ার কোনো অধিকার রাষ্ট্রের নেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.