Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ
জাতীয় স্লাইডার

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

By Arif Armanজুন 13, 20262 Mins Read

চিকিৎসার নির্দেশ

Advertisement
লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করা রোগীদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ঢাকার ছয়টি সরকারি হাসপাতালে রোগীদের স্থানান্তর ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।

যেসব হাসপাতালে চিকিৎসা পাবেন রোগীরা:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে এবং রোগীদের অন্যত্র স্থানান্তরের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়। এর ফলে হাসপাতাল থেকে রোগীদের চলে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একদিনের ব্যবধানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭৩ জন কমে বর্তমানে ২৪৩ জনে নেমে এসেছে।

তবে এনআইসিইউ, আইসিইউ ও সিসিইউতে থাকা প্রায় ৭০ জন সংকটাপন্ন রোগীর স্বজনরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাদের দাবি, আদ্-দ্বীন হাসপাতালে যে কম খরচে জটিল চিকিৎসার সুবিধা পাওয়া যায়, তা অন্য অনেক জায়গায় পাওয়া কঠিন। রোগীর স্বজনদের অভিযোগ, মুমূর্ষু রোগীদের স্থানান্তর প্রক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তা পাওয়ার কথা থাকলেও শুক্রবার হাসপাতালে তাদের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।

হাসপাতালটির পরিচালক তারিকুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে ৫০ জন নবজাতক এনআইসিইউতে এবং ১৩ জন রোগী আইসিইউ ও এইচডিইউতে চিকিৎসাধীন আছেন। এসব রোগীর জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভবন পুনর্নির্মাণের জন্য তিন মাস সময় চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বলা হয়েছে, হাসপাতালটি থেকে রেফার করা রোগীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করেই সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    চেষ্টা রুখে দিল

    লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

    জুন 13, 2026
    সুড়ঙ্গ ২

    ফিরছে ‘মাসুদ’, ‘সুড়ঙ্গ ২’র টিজারে আফরান নিশোর চমক

    জুন 13, 2026
    পুশ ইন

    ‘পুশ ইন’ ইস্যুতে মন্তব্য এড়ালেন শুভেন্দু অধিকারী

    জুন 13, 2026
    Latest News
    চেষ্টা রুখে দিল

    লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

    সুড়ঙ্গ ২

    ফিরছে ‘মাসুদ’, ‘সুড়ঙ্গ ২’র টিজারে আফরান নিশোর চমক

    পুশ ইন

    ‘পুশ ইন’ ইস্যুতে মন্তব্য এড়ালেন শুভেন্দু অধিকারী

    প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

    ইতিহাস গড়ল কানাডা

    ইতিহাস গড়ল কানাডা

    সফরে যাচ্ছেন

    প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে যাচ্ছেন আজ

    ঝড়-বৃষ্টির শঙ্কা

    দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

    শিক্ষা ব্যবস্থা

    শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

    ভারতের হাইকমিশনার ত্রিবেদী

    বাংলাদেশে এসেই যে বার্তা দিলেন ভারতের হাইকমিশনার ত্রিবেদী

    প্রশাসনে বড় রদবদল

    প্রশাসনে বড় রদবদল

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa